+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জিতেন তেওয়ারির অনুষ্ঠানে ঝামেলা

Ad Image
Ad Image

পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জিতেন তেওয়ারির অনুষ্ঠানে ঝামেলা

admin April 20, 2025

আমার কথা, লাউদোহা, ২০ এপ্রিল:

পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির “চারা পোনা উৎসব” এ। রবিবার ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাস স্ট্যান্ড এলাকায়। অনুষ্ঠান ভন্ডুল করতে তৃণমূল এ কাজ করেছে বলে অভিযোগ জিতেন্দ্র তেওয়ারির।

রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাসস্ট্যান্ডে দলের এক কর্মীর বাড়িতে চারাপোনা উৎসবের আয়োজন করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বেশ কিছু কর্মী সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাওয়ার জন্য ছিল মাছ ভাতের আয়োজন। কিন্তু অনুষ্ঠানের মাঝপথে ঘটে-বিপত্তি। অনুষ্ঠানের মাঝে ঢুকে পড়ে এলাকার কয়েকজন তৃণমূল নেতা কর্মী। জিতেন্দ্র তেওয়ারির ঘনিষ্ঠ সঞ্জয় যাদব নামে এক ব্যক্তিকে ঘিরে শুরু হয় অশান্তি। বচসা থেকে পরিস্থিতি গড়াই হাতাহাতিতে। পুলিশ গিয়ে দুপক্ষকে দুদিকে সরিয়ে পরিস্থিতি কোনমতে সামাল দেয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয় বলে জানা যায়। তৃণমূল নেতা বিশ্বনাথ গোস্বামী বলেন একসময় জিতেন্দ্র তেওয়ারি এলাকায় তৃণমূল বিধায়ক ছিলেন। দলের কয়েকটি অনুষ্ঠান আয়োজনের জন্য সে সময় সঞ্জয় যাদব আমার কাছে এক লক্ষ ৪৪ হাজার টাকা ধার নেয়। অনুষ্ঠানের পর পাওনা টাকা ফেরত চাইলে তখন সঞ্জয় বলেছিল কিছু দিন পর টাকা ফেরত দিয়ে দেবো। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে জিতেন্দ্র তেওয়ারির সাথে সঞ্জয়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। তারপরও বেশ কয়েকবার সঞ্জয়ের বাড়ি গিয়েছিলাম টাকা ফেরত চাইতে কিন্তু বাড়িতে তার দেখা পাইনি। এদিন প্রতাপপুরে অনুষ্ঠানে জিতেন্দ্র তেওয়ারির সাথে সঞ্জয় এসেছে খবর পেয়ে টাকা ফেরত চাইতে গিয়েছিলাম সেখানে। পাওনা টাকার কথা বলতেই সঞ্জয় আমাকে চিনতে অস্বীকার করে, টাকা নেওয়ার কথাও অস্বীকার করে সঞ্জয়। এই ঘটনা নিয়েই অশান্তি হয় বলে জানান বিশ্বনাথ বাবু।

উল্টোদিকে ঘটনা প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বর্তমান বিধায়ক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। মানুষের কোন নিরাপত্তা নেই, পুলিশ ছাড়া কোন অনুষ্ঠান করা যাচ্ছে না। মাছ ভাত বাঙালির প্রিয় খাবার, সেই অনুষ্ঠানেও বাধা দেওয়া হল এদিন বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠান বানচাল করতেই মিথ্যা অভিযোগ নিয়ে তৃণমূল কর্মীরা অশান্তি করেছে বলে দাবি করেন জিতেন্দ্র বাবু।

Post Views: 299
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN