দুর্গাপুরে যৌণপল্লীতে আটক দুই বাংলাদেশী যুবতী সহ এক যুবক
আমার কথা, দুর্গাপুর, ৮ আগস্টঃ
দুর্গাপুরে যৌণপল্লী থেকে উদ্ধার হল দুই বাংলাদেশের যুবতী। ভুয়ো আধার কার্ড বানিয়ে তাঁরা কয়েক বছর ধরে পশ্চিম বাংলায় যৌন পেশায় যুক্ত রয়েছেন। পুলিশ ওই দুই যুবতী ও একজন দালালকে আটক করে।
দুর্গাপুরের ৩৪ নং ওয়ার্ডের কাদারোডের দুর্বার সমিতিতে আজ শুক্রবার বোর্ড বসে আর তাতে সকলের পরিচয়পত্রের বৈধ নথি জমা দিতে বলা হয়। তাতে ওই দুই যুবতী তাঁদের আধার কার্ড জমা দিলে তা দেখে দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের সন্দেহ হয়। তারপর জিজ্ঞাসাবাদে জানা যায় ওই দুই যুবতী বাংলাদেশের বাসিন্দা। জানা যায় এক যুবক ওই দুই যুবতীকে যৌণ পেশায় নিযুক্ত করার জন্য একজনকে নদীয়ার চাকদহের তিশা সেখ ও অন্যজনকে হুগলীর রবীন্দ্রনগরের বাসিন্দা কোয়েল মিস্ত্রি নামের ভুও আধার কার্ড বানিয়ে দুর্গাপুরের কাদা রোডে নিয়ে আসে। কিন্তু তাতে শেষ রক্ষা হল না। দালাল সহ দুই যুবতীকে আটক করে পুলিশকে খবর দেন দুর্বার সমিতির সদস্যরা। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ এসে দুই যুবতী সহ দালালকে আটক করে নিয়ে যায়। প্রসঙ্গতঃ ওই দুই যুবতী বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে এই দেশে আসে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যৌণবৃত্তি করতো। পরে ওই দালাল মারফত এসে পৌঁছোয় দুর্গাপুরে।



