+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মীর, দামোদরে নামানো হল ডুবুরী

Ad Image
Ad Image

দুদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মীর, দামোদরে নামানো হল ডুবুরী

admin July 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪জুলাইঃ

নিখোঁজ হয়ে যাওয়ার পর দুদিন অতিক্রান্ত কিন্তু এখনও খোঁজ মিলল না অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী রাজা ভট্টাচার্য্যের। এদিকে দামোদরের ধার থেকে রাজাবাবুর বাইক উদ্ধার হওয়ায় দামোদরে ডুবুরী নামিয়ে তল্লাশী শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত্য ওই ইস্পাতকর্মীর কোনো হদিশ পাওয়া যায়নি। পাশপাশি দামোদরের যে এলাকা থেকে তাঁর বাইকটি পাওয়া গেছে সেখানকার স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে রাজাবাবুর পরিবারের পক্ষ থেকে।

পরিবার সুত্রে খবর, গত ১২জুলাই ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে মর্নিং সিফটের ডিউটি যাওয়ার নাম করে বের হন ডিএসপি টাউনশিপের বি জোনের তিলক রোডের বাসিন্দা রাজা ভট্টাচার্য্য(৪০)। কিন্তু পরে জানা যায় তিনি ডিউটি যাননি। রাজাবাবুর স্ত্রী তাঁর ফোনে বারংবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি রাজাবাবুর। পরে তাঁরা জানতে পারেন বড়জোড়া থানা এলাকায় দামোদরের ধার থেকে তাঁর বাইকটি পাওয়া গেছে। সেই বাইকের ডিকির ভেতর থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। জানা গেছে রাজাবাবুর দুটি মোবাইল যার একটি মোবাইল ফোন সেদিন তিনি বাড়িতে রেখেই বেরিয়েছিলেন। তাই মোবাইল ফোন ট্র্যাক করে তাঁর অনুসন্ধান চালানোর সম্ভাবনাও নেই। এদিকে দুদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও ওই ব্যাক্তির খোঁজ না মেলায় বেশ উৎকন্ঠার মধ্যে কাটছে তাঁর পরিবারের।

প্রসঙ্গতঃ দিন কয়েক আগে ঠিক এভাবেই শহর থেকে উধাও হয়ে গেছিলেন ৫৪ ফুট সংলগ্ন একটি বহুতল আবাসনের বাসিন্দা তথা বাঁকুড়ার একটি বনেসরকারী ফেরো অ্যালয় কারখানার জেনারেল ম্যানেজার রাজেশ জৈন। দিন দুয়েক পর সেই ব্যাক্তিকে পুলিশ উদ্ধার করে অন্য জেলা থেকে।

Post Views: 3,331
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN