+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   মেমারীতে লরির ধাক্কায় মৃত্যু দুই মোটর ভ্যান চালকের

Ad Image
Ad Image

মেমারীতে লরির ধাক্কায় মৃত্যু দুই মোটর ভ্যান চালকের

admin May 6, 2022

আমার কথা, পূর্ব বর্ধমান(মেমারি), ৬ মেঃ

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দু জনের। মৃতদের নাম সনাতন মুর্মু(৫৩) ও মধুসূদন মালিক(৫২)। মৃত মধুসূদন মালিকের বাড়ি বড়শুলের গোপালপুরে। যদিও বর্তমানে মেমারীর কুমোর পাড়া এলাকায় বসবাস করছিলেন। অপর দিকে মৃত সনাতন মুর্মুর বাড়িও মে্মারীর কুমোর পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে মেমারীর পালসিট এলাকায় দু নম্বর জাতীয় সড়কের উপর একটি মোটর ভ্যান খারাপ হয়ে যাওয়ায় অন্য একটি মোটর ভ্যান দড়ি দিয়ে খারাপ হয়ে যাওয়া মোটর ভ্যানটিকে টেনে নিয়ে আসছিলো বর্ধমানে। সম্ভবত কোনো লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর ভ্যান দুটিকে পিছন থেকে ধাক্কা মারে। মোটর ভ্যানের দুই চালক রাস্তার উপর ছিটকে পরে।
দুর্ঘটনার খবর পেয়ে মেমারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই চালক কে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে বর্ধমানগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাগ্রস্থ মোটর ভ্যান দুটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
তবে ঘাতক লরিটিকে আটক করা যায় নি বলে শেষ পাওয়া খবর।

Post Views: 760
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN