+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   গুজব ছড়ানো সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরে বেসরকারী হাসপাতালের দুই কর্মী

Ad Image
Ad Image

গুজব ছড়ানো সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরে বেসরকারী হাসপাতালের দুই কর্মী

admin April 11, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১১এপ্রিলঃ

হাসপাতালের অন্যান্য কর্মীদের কাজে বাধাদান, সাথে আতংক ও গুজব ছড়ানোর অভিযোগে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালের দুজন অস্থায়ী চতুর্থশ্রেণীর কর্মীকে গ্রেপ্তার করল বিধাননগর ফাঁড়ির পুলিশ। ধৃত ওই দুই যুবকের একজন বিধাননগর হাউসিং ও অপরজন জেমুয়ার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
করোনা ভাইরাস নিয়ে যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে রাজ্য সরকার। সরকাররে পক্ষ থেকে কোনোরকম গুজবে কান নাদে ওয়া বা গুজব না ছড়ানোর আবেদন জানানো হচ্ছে বারংবার। আর যারা করোনা সংক্রান্ত কোনো গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। এমতবস্থায় আসানসোলের নয়া মহল্লার ইউনানী যে চিকিৎসকের মলানদিঘির বিশেষ করোনা হাসপাতালে মৃত্যু হয়, সেই চিকিৎসককে বিধাননগরের এই বেসরকারী হাসপাতালেই প্রথমে ভর্তি করা হয়েছিল। সেখান থেকেই তাঁকে মলানদিঘির ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরেই বিধাননগরের এই বেসরকারী হাসপাতালের দুজন চতুর্থ শ্রেণীর কর্মী নানা রকম গুজব ও আতঙ্ক ছড়াতে শুরু করে বলে বিধাননগর ফাঁড়িতে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয় কর্তৃপক্ষের এও অভিযোগ যে অভিযুক্তরা হাসপাতালের অন্যান্য স্থায়ী কর্মীদেরও হাসপাতালের কাজ না করার জন্য হুমকি দিতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের এই অভিযোগের পরেই দুজন অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Post Views: 1,221
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN