+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   Uncategorized   >>   হোলির দিনে ঝরে গেল দুটি তরতাজা প্রাণ, মৃত্যু ২ যুবকের

Ad Image
Ad Image

হোলির দিনে ঝরে গেল দুটি তরতাজা প্রাণ, মৃত্যু ২ যুবকের

admin March 4, 2026

আমার কথা, ৪ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

সনাতন গরাই,দুর্গাপুর: রং মেখে স্নানে নামলো যুবকরা। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল আরো এক যুবক। মর্মান্তিক ঘটনা ঘটলো দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত হল দুজনের। গত দুই যুবকের নাম বিশাল সিং(১৮) ও দেব দত্ত গোঁসাই(১৯)। এই দুই যুবক আমরাইয়ের ঋষি অরবিন্দ নগরের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকে রং খেলায় ব্যস্ত ছিল যুবকরা। দুপুরে বেশ কিছু যুবক একসাথে স্নানে নামে। সাঁতার না জানাই তলিয়ে যেতে থাকে দুজন যুবক। অন্যান্য যুবকরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হয়। পরবর্তীকালে স্থানীয়রা জড়ো হয়ে তাদের খুঁজতে শুরু করে। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আকাশ শ্রীবাস্তব নামের এক বন্ধু বলেন,”বন্ধুরা মিলে ঠিক করেছিলাম রং খেলে পুকুরের স্নান করতে যাবো। পুকুরে গিয়ে চার বন্ধু স্নানে নামে। দুজন তলিয়ে যেতে থাকলে এলাকাবাসীরা এসে তাদের উদ্ধারের চেষ্টা চালাই। পরে দুজনের নিথর দেহ উদ্ধার হয়। এরকম হবে ভাবতেও পারিনি।”

Post Views: 3,161
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN