+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফের ডিএসপি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বলি ১৪৭ জন কর্মী

Ad Image
Ad Image

ফের ডিএসপি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বলি ১৪৭ জন কর্মী

admin June 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫জুনঃ

দেশে লকডাউন শুরু হতেই একদিকে যখন প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্থাগুলিকে আবেদন জানিয়েছিলেন কোনো কর্মী যেন কাজ না হারান ঠিক সেই লকডাউনের শুরুতেই দুর্গাপুর ইস্পাত কারখানার মতো একটি রাষ্ট্রায়ত্ব সংস্থায় সেই সময় কর্মরত ১৪৭জন ঠিকাকর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রায় তিন মাস ধরে কর্মহীন হয়ে রয়েছেন ওই কারখানার স্ল্যাগ ব্যাঙ্কের এই কর্মীরা যারা নিরুপায় হয়ে ওই কারখানার গেটের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন।

স্ল্যাগ ব্যাংক দুর্গাপুর ইস্পাত কারখানার মোট ২২টি নোটিফায়েড এরিয়ার মধ্যে একটি অন্যতম এলাকা, সেই কারনে সাধারন ঠিকাকর্মীরা এই এরিয়ায় কাজ করতে পারেন না। ওই ১৪৭জন কর্মী ওই স্ল্যাগ ব্যাংকে কাজ করার ক্ষেত্রে তাই বিশেষ অনুমোদন পেয়েছিলেন। তার জন্য তাদের বিশেষ মর্যাদাও দেওয়া হয়। কিন্তু ওই কর্মীদের অভিযোগ যে গত ২৪ মার্চ ওই ঠিকাকর্মীদের ছাঁটাই করা হয়েছে। তাঁরা বলেন যে, লকডাউনের বাজারে এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়াতে তাঁরা চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারনে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে তাঁরা বৃহস্পতিবার থেকে প্ল্যাকার্ড হাতে সাত দিনের কর্মসূচী নিয়ে ডিএসপির মেন গেটের সামনে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়েছেন।

Post Views: 2,411
Ad Image
আজকের খবর
২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
পশ্চিম বর্ধমান February 9, 2026
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN