+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দলনেত্রীর নির্দেশকে ‘ড্যাম কেয়ার’, বেসরকারী কারখানায় গোষ্ঠী সংঘর্ষে উত্তাল সগড়ভাঙ্গা

Ad Image
Ad Image

দলনেত্রীর নির্দেশকে ‘ড্যাম কেয়ার’, বেসরকারী কারখানায় গোষ্ঠী সংঘর্ষে উত্তাল সগড়ভাঙ্গা

admin June 12, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১২জুনঃ

করোনা আবহের মাঝেই সব ভুলে শুধুমাত্র ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে ফের গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ল শাসকদলের শ্রমিক সংগঠন। তার জেরে ভাঙ্গচুরও চালানো হল কারখানার ভেতরে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছতে হয় বিশাল পুলিশবাহিনী

ঘটনার সুত্রপাত আজ অর্থাৎ শুক্রবার সকালে। ওই কারখানার গেট বন্ধ করে দিয়ে তাতে কালো পতাকা লাগিয়ে দেয় এক গোষ্ঠী। এর কিছু সময় পর আই এন টি টি ইউ সির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী কয়েকজন গিয়ে সেই কালো পতাকার পাশে দলের পতাকা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এই আশঙ্কা থেকেই ঘটনাস্থলে পৌঁছয় কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশবাহিনী। পরবর্তী ঘটনাকে ঘিরে আজ সারাদিনে এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে রইল শিল্পনগরী। অনুগামী সহ দলবল নিয়ে কারখানার গেটে পৌঁছন জেলা সভাপতি। জানা গেছে ওই দলে ছিলেন বেশ কয়েকজন কাউন্সিলারও। এরপর বিশ্বনাথবাবু কারখানায় ঢুকতে গেলে বাধা পান বলে অভিযোগ আর দলের জেলা সভাপতিকে বাধা দেওয়ার প্রতিবাদে গেটের সামনে বসে পড়েন তিনি।

বিশ্বনাথবাবু বলেন যে যারা দলের সভাপতিকে কালো পতাকা দেখায় তাঁরা দলের কেউ দলের নয়। বিশ্বনাথবাবু নাম না করে বলেন শালা, ভগ্নিপতি ও জামাইবাবু মিলে এই কারখানায় স্থানীয়দের কাজে ঢুকতে দিচ্ছে না। টাকা নিয়ে তাঁরা বহিরাগতদের কাজে ঢোকাচ্ছে। অপরদিকে, ওই কারখানার অপর গোষ্ঠীর এক সমর্থক অবিনাশ ঘোষের অভিযোগ, বিশ্বনাথ পাড়িয়াল ও তার অনুগামীরা কারখানার গেট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। সাইকেল, গাড়িতে ভাঙ্গচুর চালিয়ছেন। কারখানার ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করেছেন।

তবে এদিনের এই ঘটনায় কারখানার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় উৎপাদন। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় বার বার হুশিয়ারী দিয়ে বলেছেন যে, কারখানায় কোনো জঙ্গী আন্দোলন চলবে না। সাথে তিনি এও নির্দেশ দিয়েছেন যে কারখানার ভেতর একটিই গোষ্ঠী থাকবে। কিন্তু দলনেত্রীর সেই নির্দেশকে অমান্য করে বারংবার সগড়ভাঙ্গার এই কারখানায় যেভাবে গোষ্ঠী সংঘর্ষে দেখা দিচ্ছে তাতে দলনেত্রীকে “ড্যাম কেয়ার” এরকমই যেন ইঙ্গিত বহন করছে আজকের এই ঘটনা বলে মনে করছেন শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল।

Post Views: 2,355
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN