+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে জলের সমস্যা মিটতে পারে মঙ্গলবার, আশ্বাস পুরসভার জলদপ্তরের মেয়র পারিষদের

Ad Image
Ad Image

দুর্গাপুরে জলের সমস্যা মিটতে পারে মঙ্গলবার, আশ্বাস পুরসভার জলদপ্তরের মেয়র পারিষদের

admin November 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১লা নভেম্বরঃ

২০১৭ তারপর ২০২০, এই তিন বছরের মধ্যে দুর্গাপুরে একই বিপত্তি। ব্যারেজের লকগেট ভেঙ্গে শহরে তৈরি হল জল সংকট, আর এই জল সংকটের জেরে পানীয় জল থেকে শুরু করে নিত্য কাজের জন্য প্রয়োজনীয় জলের অভাব দেখা দিলো শিল্পাঞ্চলে। ভোর সাড়ে পাঁচটায় যখন ৩১নং লকগেটের একাংশ ভেঙ্গে হু হু জল বের হতে শুরু করে তখনই তড়িৎ গতিতে শহরে খবরটি ছড়িয়ে পড়ে আর তখনই শহরবাসী বুঝে যান যে আবারও জল সংকটের মধ্যে পড়তে হচ্ছে তাদের। এদিকে ২৪ঘন্টা পেরিয়ে গেলেও সেভাবে মেরামতির কাজই শুরু করতে পারেননি ইঞ্জিনিয়াররা। যদিও তাদের দিক থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মেরামতির ৪৮ ঘন্টার মধ্যে শহরবাসী পুনরায় জল পেতে শুরু করবেন। এদিকে রাত পেরিয়ে দিন  হলে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় জলের ঘাটতি দেখা দিতে শুরু করে। সকালে বেশ কিছু জায়গায় জলের সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পানীয় জল সহ নিত্য প্রয়োজনীয় জল পেতে কিছু কিছু এলাকার মানুষজনকে বালতিতে করে গিয়ে ট্যাংকার থেকে জল ভরে ভরে নিয়ে আসতে দেখা যায়। এদিকে শহরবাসীর জলকষ্টের সুযোগ নিত্যে দেখা গেল কিছু অসাধু ব্যবসায়ীকে। দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটে মিনারেল ওয়াটার অর্থাৎ বোতলের জল কালোবাজারী করতে দেখা যায়। বি জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা সুকুমার পালের অভিযোগ, “খাবার জল কিনতে গেছিলাম চন্ডীদাস বাজারে। অন্য সময় যে জলের বোতল ৪০ টাকায় কিনি, আজ আমাদের অসহায়তার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সেই জলের বোতলই বিক্রি করছে ১০০টাকায়।”

দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী জানান, “যেটুকু জল আমরা ধরে রেখেছিলাম, তার বেশীরভাগই আমরা সরবরাহ করেছি। কিন্তু প্রতিদিন যতটা জল আমরা সরবরাহ করি ততটা জল আমরা দিতে পারিনি। তবে ডিপিএল থেকে যে যে জায়গায় জল সরবরাহ করে আজ সেই সব জায়গা যেমন ডিপিএল টাউনশিপ, বিধাননগর, করঙ্গপাড়া, এস বি মোড় সহ বেশ কিছু জায়গায় তাঁরা জল দেয়নি। সেই সব জায়গায় আমরা কিছু কিছু জলের ট্যাংকার দিয়ে সাপোর্ট দিয়েছি। এছাড়া ডিএসপি এলাকা বা ডিএমসি এলাকাগুলিতে যে যার মতো জল সরবরাহ করাতে আজ জলের চাপ কম ছিল, কিন্তু আগামীকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের জলের ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করতে হবে। যাতে অন্ততঃ পানীয় জল আর নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সেই জল তাঁরা ব্যবহার করতে পারেন। আশা করছি আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে ব্যারাজের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আজ সন্ধ্যে থেকে কাজ শুরু হলে আগামীকাল সন্ধ্যের মধ্যে আশা করা যাচ্ছে মেরামতের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর পাঞ্চেত থেকে জল ছাড়তে শুরু করলে ১০-১২ঘন্টা সময় লাগবে দুর্গাপুরে এসে জল পৌঁছোতে। মঙ্গলবার রাত থেকে সম্ভবতঃ জলের পরিস্থিতি ঠিক হয়ে যাতে পারে।”

Post Views: 2,233
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN