+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পূর্ব বর্ধমান   >>   মনোনয়ন জমা দিতে গিয়ে ডুগডুগি বাজিয়ে কি বললেন দিলীপ?

Ad Image
Ad Image

মনোনয়ন জমা দিতে গিয়ে ডুগডুগি বাজিয়ে কি বললেন দিলীপ?

admin April 24, 2024

আমার কথা, বর্ধমান, ২৪ এপ্রিলঃ

১৩ই মে পশ্চিম বর্ধমান জেলায় হতে চলেছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ১৮ এপ্রিল থেকে আসানসোল লোকসভা কেন্দ্রে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত্য। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রের শাসক বিরোধী দুই দলের প্রার্থীরাই নিজেদের মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার আসানসোল কেন্দ্রের তৃণমুল, বিজেপি ও সিপিএম এই তিনদলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করেছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দফতরে। এদিকে একই দিনে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে নিজের মনোনয়ন জমা করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী কীর্তি আজাদ। বুধবার জমা করলেন এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।  রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে বিজেপি জিতবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। মনোনয়ন পত্র জমা দিতে এসে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

এদিন হুডখোলা গাড়িতে করে ডুগডুগি বাজাতে বাজাতে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে মানুষজন ভিড় করে। হাজার হাজার বিজেপি নেতা কর্মীরা এই মহা মিছিলে পা মেলান। হুডখোলা গাড়িতে দিলীপ ঘোষের সঙ্গী ছিলেন আরেক বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ যেভাবে বাড়ি কিংবা দোকানের ছাদে ভিড় জমিয়েছেন যা দেখে আমি অভিভূত। বিজেপি যে বড় ব্যবধানে জিতবে সেটা আজকেই পরিষ্কার হয়ে গেল। আমার বাড়িতে শিবমন্দির আছে। আমার মা সকালে সেখানে অভিষেক করে এসেছে। এটা কুলদেবতার আশীর্বাদ। আমরা সামগ্রিক ভাবে লড়াই করবো। মানুষের সঙ্গে পাঁচ বছর থাকবো। আমাদের দলের কর্মীরা যুদ্ধের ঘোড়ার মতো বাজনা না বাজলে তারা ময়দানে নামে না। তারা সুযোগ খুঁজছিল। এখন তারা ময়দানে নেমেছে। দিলীপ ঘোষ রাজ্যের যে কেন্দ্রে দাঁড়াবে সেখানেই জিতবে।’

Post Views: 612
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN