+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   বাঁকুড়া   >>   আয়ের একমাত্র সম্বল বিক্রি করে মদ্যপান, স্ত্রীর হাতে স্বামী খুন

Ad Image
Ad Image

আয়ের একমাত্র সম্বল বিক্রি করে মদ্যপান, স্ত্রীর হাতে স্বামী খুন

admin February 2, 2025

আমার কথা, বাঁকুড়া, ২ ফেব্রুয়ারীঃ

মদ্যপ স্বামী বাড়িতে মজুত রাখা ধান বাজারে বিক্রি করে ফের মদ খাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্ত্রী রুখে দাঁড়াতেই সেই পরিকল্পনা ব্যার্থ হতে বসেছিল। অগত্যা স্বামী স্ত্রীতে শুরু হয়েছিল খন্ডযুদ্ধ। শেষ পর্যন্ত স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু হল স্বামীর। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার। অভিযোগ পেতেই পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে।

বাঁকুড়ার ওন্দা থানার কল্যাণী গ্রাম পঞ্চায়েতের বিনোদনগর এলাকার বাসিন্দা বিকাশ মাল ছিলেন পেশায় দিনমজুর। মদের প্রতি অতিরিক্ত আসক্তির কারনে বেশ কয়েকবছর ধরে তাঁর কাজকর্ম লাটে ওঠে। তিন ছেলে মেয়েকে কার্যত একা হাতে বড় করে তোলেন স্ত্রী সুলেখা মাল। বড় মেয়ের বিয়েও দেন সুলেখা। কষ্ট করে কয়েকটি ছাগল কিনে তা পালন করে উপার্জনের রাস্তা তৈরী করেছিলেন সুলেখাদেবী। সম্প্রতি পরিবারে পালিত সেই ছাগল চরাতে যাওয়ার নাম করে সেগুলি বাইরে বিক্রি করে মদ্যপান করতে থাকেন বিকাশ মাল।  ঘরে মজুত বস্তা তিনেক ধান বিক্রি করে মদ্যপানের পরিকল্পনা করেছিলেন বিকাশ। বিক্রির উদ্যেশ্যে সেই ধান অভিযুক্তের স্বামী বিকাশ মাল বাড়ির বাইরে নিয়ে যেতেই তা নজরে পড়ে স্ত্রী সুলেখা মালের। পরিবারের একমাত্র সম্বল ওই তিন বস্তা ধান বিক্রিতে বাধা দিলে বাড়ির উঠোনেই ধস্তাধস্তি শুরু হয় দুজনের মধ্যে। এরই মাঝে সুলেখা বড় একটি লাঠি তুলে বিকাশকে মারধর করতে শুরু করেন। অভিযোগ স্ত্রীর লাঠির আঘাত মাথায় লাগতেই বাড়িতে লুটিয়ে পড়েন বিকাশ। পরে তাঁকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার রাতেই অভিযুক্ত স্ত্রী সুলেখা মালকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। রবিবার ধৃত মহিলাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।ধৃতের বিরুদ্ধে ১০৩(১) বিএনএস ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামীকে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্ত্রী সুলেখা।

Post Views: 651
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN