দুর্গাপুরে সভার আগে রোড শো করবেন মোদি?
আমার কথা, দুর্গাপুর, ১৫ জুলাইঃ
দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে গেরুয়া শিবিরের, পাশাপাশি চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। ২০১৯ এর পর ২০১৫, প্রায় ছয় বছর শিল্পাঞ্চল দুর্গাপুরে আসছেন মোদি। তাই তাঁর সভাকে সফল করতে কোনো খামতি রাখছেন না পদ্ম কর্মীরা। তবে শোনা যাচ্ছে শুধু সভা নয় হয়ত রোড শো করতে পারেন তিনি। আগামী ২৬’ এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
বিজেপির সুত্রে জানা গিয়েছে ১৮ জুলাই বিহারের মতিহারে রয়েছে প্রধানমন্ত্রীর প্রথম সভা। সেই সভা সেড়ে তিনি এসে নামবেন অন্ডালে কাজী নজরুল বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে আসবেন গান্ধী মোড়ে। সেখান থেকেই নেহেরু স্টেডিয়াম পর্যন্ত্য প্রায় ৩ কিমি রোড শো করার সম্ভাবনা রয়েছে মোদির। এরপর রয়েছে বেশ কিছু সরকারী প্রকল্পের উদ্বোধন করার পর তিনি দলীয় কর্মীদের জন্য সভা করবেন। তাই নেহেরু স্টেডিয়ামে মূলমঞ্চ ছাড়াও তৈরি করা হচ্ছে একটি বিশেষ মঞ্চ।




