+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লাউদোহায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম মহিলা

Ad Image
Ad Image

লাউদোহায় বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম মহিলা

admin May 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১মেঃ

আজ থেকে রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার বিনামূল্যে রেশন বন্টন, আর সেই রেশনের চাল আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। জখম ওই মহিলার নাম বুনি বাউড়ি(৪০)। ঘটনাটি ঘটেছে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গৌরবাজার সংলগ্ন রসিকডাঙ্গা এলাকায়। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছরায় এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ওই মহিলা গৌরবাজারের দিকে রেশন থেকে চাল আনতে যাচ্ছিলেন। সেই সময় একটি অ্যাম্বুলেন্স গিয়ে প্রথমে ওই মহিলাকে ধাক্কা মারে। এরপর তাঁকে বেশ কিছুটা গাড়ির চাকা দিয়ে টেনে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই মহিলা একদম রাস্তার ধার ধরেই যাচ্ছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্সটির গতি খুব বেশি ছিল বলে অভিযোগ। ওই মহিলাকে ধাক্কা মারার পরেই স্থানীয়রা পিছু ধাওয়া করলেও ঘাতক অ্যাম্বুলেন্স নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় চালক। এলাকাবাসীদের অভিযোগ, গৌরবাজার এলাকার রাস্তায় খুব বেপরোয়াভাবে যান চলাচল করে, আর তারই ফলস্বরূপ এই দুর্ঘটনা।

এই ঘটনার পরেই এলাকায় বহু মানুষের জমায়েত হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘাতক অ্যাম্বুলেন্স ও চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Post Views: 1,433
Ad Image
Ad Image
আজকের খবর
শহরে আসছেন মমতা, তার আগে উত্তেজনা
পশ্চিম বর্ধমান April 17, 2026
এনসিপি প্রার্থীকে প্রচারে বাধা , অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমান April 17, 2026
বাংলা নববর্ষে বৈশাখী উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন
পশ্চিম বর্ধমান April 16, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN