+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘করোনা ভাইরাস’ নিয়ে ডিএসপি কর্তৃপক্ষের ‘তুঘলকি’ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ শ্রমিকমহলে

Ad Image
Ad Image

‘করোনা ভাইরাস’ নিয়ে ডিএসপি কর্তৃপক্ষের ‘তুঘলকি’ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ শ্রমিকমহলে

admin March 21, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১মার্চঃ

সারা বিশ্ব জুড়ে মারনব্যাধির আকার নিয়েছে করোনা ভাইরাস আর এই ব্যাধির কারনে রীতিমতো আতঙ্কিত সারা বিশ্বের মানুষজন। বাদ যায়নি ভারতবর্ষও। যদিও সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে সাধারন মানুষকে ‘করোনা ভাইরাস’ নিয়ে আতঙ্কিত হতে বা কোনোরকম গুজবে কান না দেওয়ার জন্য সচেতন করা হচ্ছে সাথে সাধারন মানুষকে সচেতন করতে বিভিন্ন পন্থাও অবলম্বন করা হচ্ছে। সেই একই প্রক্রিয়ায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের দিল্লির দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি এসে পৌঁছয় দুর্গাপুর ইস্পাত কারখানায়। সেই বিজ্ঞপ্তির বিষয় হল মূলতঃ করোনা ভাইরাস। আর এই বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে আজ দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক সংগঠনগুলির সাথে কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। সেই বৈঠকে কর্তৃপক্ষ জানান যে, দুর্গাপুর ইস্পাত কারখানার দপ্তরে যারা কাজ করেন তাদের দুটি দলে ভাগ করা হয়েছে। যখন একটি দল দপ্তরের কাজ সামলাবেন তখন অপর দলটি সবেতন ছুটিতে থাকবেন আর যখন অপর দলটি দপ্তরে কাজ করবেন তখন প্রথম দলটি একইভাবে সবেতন ছুটিতে থাকবেন আর এই কাজ আর ছুটির মেয়াদ এক সপ্তাহ অন্তর পরিবর্তন করা হবে। কিন্তু যারা কারখানার দপ্তরে কাজ করেন তারাই এই সুবিধা পাবেন। যারা কারখানার ভেতরে কাজ করেন সেই সমস্ত শ্রমিকরা এই সুবিধা পাবেন না। এদিকে বৈঠকে সেইলের এই সিদ্ধান্তের বিষয়টি ঘোষণার পরে সেই খবর নিমেষে ছড়িয়ে পরে কারখানার শ্রমিকদের মধ্যে আর তার জেরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন শ্রমিকমহল। তাঁরা কর্তৃপক্ষের এ হেন সিদ্ধান্তকে ‘তুঘলকি আচরন’ বলে আখ্যা দিচ্ছেন।

ওই কারখানায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কারখানার দপ্তরের বিভিন্ন বিভাগে কাজ করেন মাত্র শ’দুয়েক কর্মী। তাদের জন্য করোনা ভাইরাস নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হল। অথচ কারখানার ভেতরে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কাজ করেন প্রায় হাজার দশেক শ্রমিক। কিন্তু তাদের স্বাস্থ্যের নিরাপত্তার ব্যাপারে কর্তৃপক্ষ অদ্ভূতরকমের উদাসিন। অথচ এ নিয়ে না কর্তৃপক্ষ না শ্রমিক সংগঠনগুলির কারুরই কোনো হেলদোল নেই। তাহলে কারখানায় যারা কাজ করেন তাদের পরিবার আছে, তাদের জীবনের মূল্য আছে আর আমাদের কি পরিবার নেই, আমাদের কি জীবনের মূল্য নেই?”

স্বভাবতই দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের এহেন দ্বিচারিতা মুলক সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের মধ্যে প্রবল অসন্তোষের সৃষ্টি হয়েছে।

Post Views: 1,131
Ad Image
আজকের খবর
সিটি সেন্টার প্রভাতী প্রাণায়াম ক্লাবে রাখী বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান August 28, 2026
ছাত্র নেতার স্মরণে রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান August 27, 2026
সোনপুর বাজারিতে ১৩,০৫২ কোটি টাকায় সিন্থেটিক ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট
পশ্চিম বর্ধমান August 26, 2026
দুর্গাপুরের প্রাচীন যোগা সংস্থার ৫২ বছরে পদার্পন
পশ্চিম বর্ধমান August 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN