+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কলকাতার ছাত্র বিক্ষোভে অশান্তির অভিযোগে অন্ডালে গ্রেফতার এক যুবক

Ad Image
Ad Image

কলকাতার ছাত্র বিক্ষোভে অশান্তির অভিযোগে অন্ডালে গ্রেফতার এক যুবক

admin July 26, 2026

আমার কথা, ২৬ জুলাই

সার্থক কুমার দে, অন্ডাল:

দিল্লির জন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের সমর্থন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত ছাত্রদের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায় তদন্তে নেমে এক অভিযুক্তকে অন্ডাল থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোঃ আফরোজ।

ঐদিন বিক্ষোভে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া এবং কয়েকজন সাংবাদিকের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার পর তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। শনিবার সেই অভিযানে আফরোজ নামে এক অভিযুক্তকে অন্ডাল থেকে আটক করা হয়। সূত্রের খবর, ধৃত যুবক কলকাতার মেটিয়াবুরুজ এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ অন্ডাল গ্রাম মোড়ের কাছে একটি দূরপাল্লার বাস থামিয়ে তল্লাশি চালায়। সেখান থেকেই আফরোজকে আটক করা হয়। পরে তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ধৃতকে কলকাতায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও কয়েকজন অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হতে পারে।

Post Views: 170
Ad Image
আজকের খবর
কলকাতার ছাত্র বিক্ষোভে অশান্তির অভিযোগে অন্ডালে গ্রেফতার এক যুবক
পশ্চিম বর্ধমান July 26, 2026
অসুস্থ হয়ে মৃত্যু খনি কর্মীর, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান July 25, 2026
“যেখানে যা করার করে নিন”- এই কথার পরেই স্বপ্নেন্দু ভৌমিককে শ্মশানে পাঠালো নগর নিগম
পশ্চিম বর্ধমান July 25, 2026
সরকারি দপ্তরে হেনস্তার অভিযোগ, ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
পশ্চিম বর্ধমান July 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN