+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! দুর্গাপুরে ডেঙ্গুর থাবা, মৃত্যু হল একজনের

Ad Image
Ad Image

BREAKING! দুর্গাপুরে ডেঙ্গুর থাবা, মৃত্যু হল একজনের

admin March 19, 2026

আমার কথা, ১৯ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুরে হালকা গরম পড়তেই ফের ডেঙ্গুর প্রকোপ। আর তার মধ্যেই এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারির এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস (৪৬), তিনি ওই এলাকারই বাসিন্দা। চলতি মাসের ১৫ তারিখে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমদিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। এরপর ১৩তারিখ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি, ১৫ই মার্চ তিনি মারা যান। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোটা এলাকার স্প্রে করা হয় এবং মানুষজনকে সচেতন করা হয়।। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, “মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে। উনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমরা পুরো এলাকাকে নজরদারির মধ্যে রেখেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Post Views: 276
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN