রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ১০ টি দোকান, আতঙ্ক
আমার কথা, ১ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
শনিবার গভীর রাত্রে শিল্পাঞ্চল যখন শীতঘুমে, ঠিক সেই সময়ই জামুড়িয়ার বোগড়া চটি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একাধিক অস্থায়ী দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হল। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ , পরে দমকলকে খবর দেওয়া হলে রানীগঞ্জ দমকল বিভাগ থেকে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানাযায় অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের পাশে থাকা অস্থায়ী ১১ টি দোকান ভষ্মিভূত হয়ে গেছে এছাড়াও সেই মুহূর্তে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে পড়েছিল।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, আমি গভীর নিদ্রায় মগ্ন। ঠিক সেই সময় আমার সহধর্মিনী আমাকে জানাই যে আগুন জ্বলছে রাস্তার পাশে। আমি তৎক্ষণাৎ উঠে এসে দেখি জাতীয় সড়কের পাশে অবস্থিত অস্থায়ী ৮ থেকে ১০ টি দোকান দাউ দাউ করে জ্বলছে। আমার প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট এর কারনেই এই আগুন।
তবে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, কি কারনে এই অগ্নিকাণ্ড ? পুরো ঘটনার তদন্তে পুলিশ ও দমকল অধিকারীরা।।



