+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে দ্বাদশ বিশ্ব যোগ দিবস অনুষ্ঠিত হল

Ad Image
Ad Image

দুর্গাপুরে দ্বাদশ বিশ্ব যোগ দিবস অনুষ্ঠিত হল

admin June 21, 2026

আমার কথা, ২১ জুন

প্রণয় রায়, দুর্গাপুর:

আজ ছিল দ্বাদশ বিশ্ব যোগ দিবস। আজ সকালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশ্বের ১৩৩ দেশের তিরিশ লাখ মানুষ আজ এই যোগ দিবসে অংশ নিচ্ছে।
এ বছরের যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় যোগা পর হেলদি এজিং। অর্থাৎ বার্ধক্য জনিত সমস্যা এড়াতে যোগব্যায়ামের অভ্যাস প্রচন্ড উপকারী। শরীর সচল রাখতে ও স্ফূর্তিব ধরে রাখতে যোগের জুড়ি মেলা ভার।
যোগব্যায়াম ভারতবর্ষের অতি প্রাচীনতম শরীরচর্চাদেবাদী দেব মহাদেব কে বলা হয় যোগ চর্চার আদিযোগী। আজ থেকে ১৫ হাজর বছরের ও আগে তিনি হিমালয় পর্বতে শিশুদের যোগ শিক্ষা দিতে বলে
বিশ্বাস করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে
ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্র মুদি শ্রী নরেন্দ্র মোদী প্রথম
আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন। এই প্রস্তাবে সমর্থন জানান
বিশ্বের ১৭৭ টি দেশ। ২০১৪ সালের ১১ই ডিসেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি একুশে জুন কে যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৫ সালে ২১ জুন প্রথম আন্তর্জাতিক পালন করা হয় নয়াদিল্লীর রাজপথে। এতে ৮৪ ৮৪ টি দেশের প্রতিনিধি ৩৫ হাজারের বেশি মানুষ এই যোগ শিবিরে যোগ ব্যায়ামে অংশ নেন।
একুশে জুন দিনটিকে বেছে নেবার কারণ
বছরের দীর্ঘতম দিন এটি। একে গ্রীষ্মকালীন অয়ন বলা হয়। অর্থাৎ তোর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন। এদিনই সূর্যের আলো সবচেয়ে বেশি সময় থাকে।এরপর থেকে দিন একটু একটু করে ছোট হতে থাকে। ভারতীয় আধ্যাত্মিকতায় বিশ্বাস করা হয়
এই দিনটি উত্তরায়নের শেষ দিন। এরপর থেকে শুরু হয় দক্ষিণায়ন।

দুর্গাপুরে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ছাড়াও সিধু কানু স্টেডিয়াম ও নেহেরু স্টেডিয়ামে এই বিশ্ব যোগ দিবস পালন করা হয়।সিধু কানু স্টেডিয়ামে প্রায় ৭০০ জন শিশু থেকে প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নেহরু স্টেডিয়ামে ও প্রচুর সংখ্যক মানুষ এই যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত যোগ প্রদর্শনী সরাসরি স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে প্রদর্শিত হয়। সেই প্রদর্শিত যোগ ব্যায়াম কে অনুসরণ করে দেশের সর্বত্র যোগ ব্যায়ামে অংশ নেন।
দুর্গাপুরে দুর্গাপুর নগর নিগমকে এই বিশাল যোগ দিবসকে সফল করতে সহায়তা করে দুর্গাপুর সাব ডিভিশন যোগ এসোসিয়েশন ও বর্ধমান যোগ অ্যাসোসিয়েশন।
দুর্গাপুর পশ্চিমে মাননীয় বিধায়ক
শ্রী লক্ষণ ঘোড়ুই জানান সারাদেশের সঙ্গে সঙ্গে দুর্গাপুরেও আজ উৎসাহ ও উদ্দীপনের মধ্যে দিয়ে
এই যোগ দিবস পালিত হচ্ছে।

এই যোগ উৎসবের অন্যতম উদ্যোক্তা ও দুর্গা পুর সাব ডিভিসন যোগ অ্যাসোসিয়েশন এর সভাপতি
সীমা দত্ত চ্যাটার্জী জানান পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় এই যোগ উৎসবে দুর্গাপুরের মানুষদের মধ্যে
প্রচুর উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়াম ও সিটি সেন্টারের স্টেডিয়ামে এই যোগা উৎসবের আয়োজন করা হয়।

এই যোগ উৎসবের আরো একজন কর্মকর্তা উৎসব কমিটির সম্পাদক শ্রী তরুণ মুখার্জি জানান
সিধু কানু স্টেডিয়ামে প্রায় ৭০০ জন শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষ যোগ প্রদর্শনীতে অংশ নেন।

Post Views: 130
Ad Image
আজকের খবর
চরম বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংক
পশ্চিম বর্ধমান July 15, 2026
১৮৬ বছরের ঐতিহ্য, চলছে উখড়া জমিদার বাড়ির রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
পশ্চিম বর্ধমান July 14, 2026
নোটিশ দেওয়ার ঘটনায় বিডিও-র দারস্ত হলো ব্যবসায়ীরা
পশ্চিম বর্ধমান July 13, 2026
নাবালিকার রহস্যমৃত্যু! গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী
বাঁকুড়া July 13, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN