+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ঘড়ি কে থামালো? দুর্গাপুর কার্নিভালে সময়ের জাল বুনে গেল নতুন বিতর্ক

Ad Image
Ad Image

ঘড়ি কে থামালো? দুর্গাপুর কার্নিভালে সময়ের জাল বুনে গেল নতুন বিতর্ক

admin October 6, 2025

আমার কথা, মুনমুন দত্ত, দুর্গাপুর, ৬ অক্টোবর:

ফের বিতর্কের মুখে দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভাল। এবারের বিতর্ক হচ্ছে যে, প্রতিযোগীতার নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই নাকি বাকি সময় শেষ করে দেওয়া হয়েছে, যা নিয়ে উঠছে প্রশ্ন।

মহকুমা প্রশাসন ও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ২০২২ এ দুর্গাপুরে শুরু হয়েছিল প্রথম দুর্গাপুজার কার্নিভাল। চতুর্থ বর্ষে এবারের কার্নিভালে মোট ১২টি পুজো কমিটি অংশ গ্রহণ করে। প্রত্যেকের পারফরম্যান্স এর জন্য ১৫ মিনিট করে সময় নির্দিষ্ট করা ছিল। শুরু হয় লাইন থেকে, মাঝে তাদের পারফরম্যান্স এবং তা শেষ করে বেরিয়ে যাওয়া সব মিলিয়ে সময় দেওয়া হয়েছিল ১৫ মিনিট। ৩নং এ পারফর্ম করতে আসে ক্লাব নবারুন পুজো কমিটি। অভিযোগ তাদের হাতে যখন ৪.১৮ মিনিট সময় ছিল কিন্তু আচমকাই সেই সময় শেষ হয়ে যায়৷ এই বিষয়টির একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালও হয়ে যায় (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘আমার কথা নিউজ’), আর এই ভিডিও ভাইরাল হতেই বেশ হইচই পড়ে যায় শহরে। নবারুন পুজো কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, “আমরা চোখের দেখা যা দেখেছি তাতে দেখতে পেলাম ৪.১৮ মিনিট সময়টা বদলে হঠাৎই প্রথমে ১৫.০৮ ও পর মুহূর্তে ১৫.০০মিনিট হয়ে গেল। কিন্তু কেন এরকমটা হল সেটা বুঝতে পারলাম না।”

এ বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সাথে কোনো যোগাযোগ করা যায়নি। তবে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, “এটা টেকনিক্যাল ফল্ট হতে পারে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি”

অপরদিকে এই বিষয়টি নিয়ে নিন্দা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন, “এত কোটি কোটি টাকা খরচ করে কার্নিভাল হচ্ছে। এদিকে বাংলা নাকি ঋণগ্রস্থ, তাহলে এই টাকা আসছে কোত্থেকে? যে ক্লাবগুলি অনুগত নয়, তারা উঠে আসুক সেটা এনারা চান না। যারা নিজেদের লোক তারাই পুরস্কার পাবে এটা আগে থেকেই ঠিক করা ছিল। সাধারণ মানুষ সব বুঝতে পারছে। তাই তারা এতে খুশি নন।”

Post Views: 653
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN