+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের ২, জখম ৬

Ad Image
Ad Image

কুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের ২, জখম ৬

admin February 20, 2025

আমার কথা, আসানসোল, ২০ ফেব্রুয়ারীঃ

কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এই ঘটনায় ওই পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫) শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখার্জি, শৈলেন বাবুর স্ত্রী রুম্পা ব্যানার্জি এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী। এরমধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক। পুলিশ মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।

Post Views: 1,686
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN