+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শারদ উৎসবে ৫০ হাজার মহিলাকে বস্ত্র উপাহার

Ad Image
Ad Image

শারদ উৎসবে ৫০ হাজার মহিলাকে বস্ত্র উপাহার

admin September 9, 2025

আমার কথা, সার্থক দে, লাউদোহা, ৯ সেপ্টেম্বর:

শারদ উৎসব আসন্ন। রাস্তার দু’পাশে কাশফুল তার জানান দিচ্ছে। পুজো পুজো এই আবহে জনসংযোগ ও “বসন পরো মা” কর্মসূচি শুরু করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান এবারের শারদ উৎসবে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ৫০ হাজার মহিলাকে নতুন বস্ত্র উপহার দেবেন তিনি। মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার অঞ্চলে স্থানীয় কমিউনিটি হলে বস্ত্র বিতরণের “বসন পরো মা” কর্মসূচির সূচনা করেন বিধায়ক। এলাকার মহিলাদের দেওয়া হয় নতুন বস্ত্র। বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায়, তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, গৌরবাজার অঞ্চল সভাপতি উৎপল দত্ত, প্রধান হাসু দত্ত, উপপ্রধান হরেন্দ্রনাথ দত্ত, সৌগত লায়েক সহ অন্যরা।

এদিনের অনুষ্ঠানে গৌরবাজার পঞ্চায়েত এলাকার ১১ টি সংসদের ১৪ শো জন মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। বিধায়ক নরেন্দ্রনাথ বাবু বলেন বিধানসভা এলাকার পাণ্ডবেশ্বর ও গৌরবাজার ব্লকের মোট ১২ টি অঞ্চলে ৫০ হাজার মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হবে। মঙ্গলবার বস্ত্র বিতরণের “বসন পরো মা” কর্মসূচির সূচনা হলো। আগামী ১৪ দিন ধরে এই কর্মসূচি চলবে প্রতিদিন বিভিন্ন এলাকাতে বলে জানান তিনি।

Post Views: 212
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN