+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের ৬৩তম বার্ষিক সম্মেলন

Ad Image
Ad Image

দুর্গাপুরে হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের ৬৩তম বার্ষিক সম্মেলন

admin May 26, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৭ মেঃ

কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের(ডিএসপি শাখা) ৬৩তম বার্ষিক সম্মেলন হয়ে গেল রবিবার। দুর্গাপুরের গুরুনানক রোডে আনন্দ লাবন্য ভবনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিন দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইএনটিইউসির সর্বভারতীয় সাধারন সম্পাদক সঞ্জয় সিং। এদিনের সম্মেলনে সঞ্জয় সিং ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি সভাপতি মহঃ কামরুজ্জামান কামার, ইন্ডিয়ান ন্যাশানাল মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক রঘুনাথ পান্ডে, ঝাড়খন্ড আইএনটিইউসির সভাপতি রাকেশ্বর পান্ডে সহ আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠান থেকে আগামী দু বছরের কর্মপরিকল্পনার খসড়া প্রস্তাব গৃহীত হয়। এদিনের সভামঞ্চ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানা সহ দেশের বিভিন্ন ইস্পাত কারখানার সমস্যার কথাও তুলে ধরা হয়।

এদিনের সম্মেলন মঞ্চ থেকে  দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এদিন সভাপতি হিসেবে মনোনিত হন ডঃ সঞ্জীব রেড্ডি, যুগ্ম সম্পাদক(কনভেনর) হন রজত দিক্ষিত, কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার, সহ সভাপতি হিসেবে মনোনিত হন দেবেশ চক্রবর্তী, পূরব ব্যানার্জি, রাজকুমার হাটি, রিপা দাস চৌধুরী, শুভঙ্কর বোস, উৎপল কুমার দে। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় অসীম মসান, অভিজিত সিংহ, সমীর রায়, শুভ্রকান্তি চ্যাটার্জি।

Post Views: 822
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN