+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফ্যাসীবাদী রুখতে বামপন্থীদের একজোটের বার্তা দীপঙ্কর ভট্টাচার্যের

Ad Image
Ad Image

ফ্যাসীবাদী রুখতে বামপন্থীদের একজোটের বার্তা দীপঙ্কর ভট্টাচার্যের

admin November 7, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৭ নভেম্বরঃ

দেশে ফ্যাসিবাদী সরকার চলছে । প্রতিবাদীদের ঢোকানো হচ্ছে জেলে । বামপন্থীরাই পারে ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে । এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ বামপন্থা । বিরোধ সড়িয়ে বামপন্থীদের একজোট হওয়ার বার্তা দিলেন সি পি আই এম এল লিবারেশনর নেতা দীপঙ্কর ভট্টাচার্য ।
রবিবার দুপুরে আসানসোল রবীন্দ্রভবন হলে লিবারেশন দলের উদ্যোগে আয়োজিত হল একটি গন কনভেনশন । ফ্যাসিবাদের বিপদ ও বামপন্থীদের ভূমিকা এটাই ছিল কনভেনশনের আলোচনার বিষয় । মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লিবারেশন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য । তিনি বলেন দেশে এখন ফ্যাসিবাদের রাজত্ব চলছে । কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে । শিল্পপতিদের মুনাফার স্বার্থে তারা এই কাজ করছে । 3 কৃষি আইন বাতিলের দাবিতে এক বছর ধরে দিল্লির রাজপথে দেশের কৃষকরা আন্দোলন চালাচ্ছে । কৃষকদের কথা সরকার কর্ণপাত করছে না উল্টে কৃষকদের উপর গাড়ি চালিয়ে নিশংস ভাবে তাদের হত্যা করা হচ্ছে । প্রতিবাদী ভরা হচ্ছে জেলে । ইউএপিএ এর মত কালাকানুন প্রয়োগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে । সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা নিয়ম এদিন মুখ খুললেন দীপঙ্কর বাবু । বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চক্রান্ত করে অত্যাচার হয়েছে । কিন্তু বাংলাদেশের সরকার তৎপরতার সাথে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে । সেই ঘটনাকে নিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল কোন কোন মহল থেকে যা নিন্দনীয় । দীপঙ্কর বাবু বলেন ফ্যাসিবাদী শক্তিকে একমাত্র বামপন্থীরাই পারে পরাস্ত করতে । এর জন্য প্রয়োজন বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া । সমস্ত বিরোধ ভুলে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি । এদিন কনভেনশনে লিবারেশন দলে যোগ দেন তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় । তার হাতে লাল পতাকা তুলে দেন দীপঙ্কর বাবু । ফ্যাসিবাদ, সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করব বলে জানান সোমনাথ বাবু ।

Post Views: 695
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN