+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কলকাতায় কর্মস্থল থেকে দুর্গাপুরের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

Ad Image
Ad Image

কলকাতায় কর্মস্থল থেকে দুর্গাপুরের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

admin December 7, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৭ ডিসেম্বরঃ

কলকাতার বাঁশদ্রোনির একটি হোটেলের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল মঙ্গলবার। পুলিস জানিয়েছে, মৃতের নাম
সুমন্ত ঘোষ। তিনি দুর্গাপুরের স্টিল টাউনশিপের ভারতী রোডের বাসিন্দা।
পুলিস মধ্যেমে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে খবর আসতেই শোকের ছায়া নামে এলাকায়। দুর্গাপুর নগর নিগম এর ২ নম্বর বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার ওই বাড়িতে আসেন। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানান l
পুলিস সূত্রে জানা গিয়েছে, বাঁশদ্রোনির হোটেলের সামনে সুমন্ত ঘোষ রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তিনি কলকাতায় কাজে এসেছিলেন বলে জানা যাচ্ছে। ওই হোটেলের ৪০১ নম্বর রুম থেকে হঠাৎই ওই যুবক পড়ে যায় বলে সিসিটিভিতে স্পষ্ট বলে পুলিশ সূত্রে খবর। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ। দুর্গাপুরের সুমন্তর রহস্যময় মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেম দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার মঙ্গলবার। এদিন সকালে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ৫৪ফুট এলাকায়, সুমন্তর শশুরবাড়িতে তার পরিবারের সাথে দেখা করতে আসেন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, সান্তনা দেন সুমন্ত ঘোষের স্ত্রীকে, দেন পাশে থাকার বার্তা। খবর পেয়ে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশও আসে সুমন্তর শশুরবাড়িতে, কথা বলেন পরিবারের সাথে। দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতী রোডে থাকতেন সুমন্ত, মাস ছয়েক হলো কলকাতায় একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেম সুমন্ত ঘোষ।

Post Views: 3,390
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN