+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   লকডাউনের মাঝে লাউদোহায় উত্তেজনা, চোর সন্দেহে দুজনকে গণপিটুনি

Ad Image
Ad Image

লকডাউনের মাঝে লাউদোহায় উত্তেজনা, চোর সন্দেহে দুজনকে গণপিটুনি

admin April 26, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬এপ্রিলঃ

চোর সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দুই সন্দেহভাজনকে তুলে দিলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের বনগ্রামে।

স্থানীয় সুত্রে খবর, গতকাল অর্থাৎ শনিবার রাত ৯টা ৩০ নাগাদ গ্রামবাসীরা দেখতে পান ফাঁকা মাঠে আলো জ্বলছে। অত রাতে মাঠে কেন আলো জ্বলছে তা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর স্থানীয়রা মাঠে উপস্থিত হলে কয়েকজন যুবক অবস্থা বেগতিক দেখে পালাতে চায়। এর মধ্যেই দুজনকে গ্রামবাসীরা ধরে ফেললেও আরো কয়েকজন জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাতের অন্ধকার থাকায় কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায় তা গ্রামবাসীরা বুঝতে পারেননি। এরপরেই উত্তেজিত গ্রামবাসীরা ধৃতদের মারধর করতে শুরু করে। খবর পেয়ে ওই গ্রামে পৌঁছয় ফরিদপুর থানার পুলিশ। পুলিশের সামনেই চলতে থাকে গণপিটুনি। তবে পরে পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের বুঝিয়ে শান্ত করে ধৃতদের নিজেদের হেফাজতে নেয়।

গ্রামবাসীদের বক্তব্য যে, ধৃতরা ওই গ্রামে বাঁশ কাটতে এসেছিল বলে দাবি করছে, কিন্তু তা মানতে নারাজ গ্রামবাসীরা জানান যে, ধৃতরা ওই গ্রামের নয়। তাহলে এত রাতে কেন তারা বাঁশ কাটতে বেপাড়ায় আসে? তাই তারা মিথ্যে বলছে। তারা চুরিই করতে এসেছিল বলে গ্রামবাসীদের দাবি।

Post Views: 1,369
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN