+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরের মেয়র পদ থেকে সরলেন দিলীপ অগস্তি

Ad Image
Ad Image

দুর্গাপুরের মেয়র পদ থেকে সরলেন দিলীপ অগস্তি

admin December 13, 2021

সব জল্পনা কল্পনার অ অবসান ঘটিয়ে দুর্গাপুর নগর নিগমের মহা নাগরিকের পদ থেকে ইস্তফা দিলীপ অগস্তির। বিষয়টি নিয়ে বেশ হইচই পড়ে গেছে শিল্পাঞ্চল রাজনীতিতে। যদিও ইস্তফার কারন কি সে ব্যাপারে কিছু বলতে চাননি দিলীপবাবু।
দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হতে আর কয়েক মাস বাকি আর মেয়াদ শেষের আগেই দিলীপ অগস্তির পদত্যাগকে ঘিরে জল্পনার ঝড় উঠেছে শহরে। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকবার মেয়রের পদে ইস্তফা দেওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল দুর্গাপুরে। মেয়রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল মেয়র পারিষদ ও কাউন্সিলরদের একাংশের। তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন দুর্গাপুরে মেয়র বদলের জন্য। যদিও তখন বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এরপর দুর্গাপুরের বড় বিপর্যয় ব্যারেজ জলশূন্যের ঘটনার সময়েও দিলীপ অগস্তিকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও ফের একবার আলোড়ন উঠেছিল। তা ফের থিতিয়ে যায়। বার বার মেয়রের এই ইস্তফার বিষয়ে অতঃপর শিলমোহর পড়ল। সুত্রের খবর, আজ অর্থাৎ সোমবার বিকেলে নবান্ন থেকে নির্দেশ আসার পরেই দিলীপবাবু জেলাশাসকের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেন। এখন দেখার বিষয় আসন্ন পুরসভা নির্বাচনের আগে কি মেয়র পদে অন্য আর কাউকে বসানো হবে নাকি পুরবোর্ডই ভেঙ্গে দেওয়া হবে।

Post Views: 1,715
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN