+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে মাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে আটক ছেলে ও বৌমা

Ad Image
Ad Image

দুর্গাপুরে মাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে আটক ছেলে ও বৌমা

admin January 13, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ জানুয়ারীঃ

মাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ২২নং ওয়ার্ডের অন্তর্গত সোনারতরী আবাসন এলাকায়। অভিযুক্তদের আটক করে নিয়ে গেছে পুলিশ।
জানা গিয়েছে, সোনারতরী আবাসনে ছেলে ও বৌমাদের সাথে বসবাস করতেন উর্মিলা বার্ণওয়াল(৫৫) নামে বিধবা ওই মহিলা। এলাকাবাসীদের অভিযোগ উর্মিলাদেবীকে প্রায় দিনই মারধর করত তার ছেলে ও বৌমা। গতকাল রাতে উর্মিলাদেবীকে বিষ খাইয়ে দেয় তার ছেলে ও বৌমা বলে প্রতিবেশীদের অভিযোগ।
এদিকে সকালে বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই আবাসন এলাকায়। যদিও বিষ খাওয়ানোর অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা। মৃতার বৌমা বলেন দুই ছেলের মধ্যে গতকাল রাতে ঝামেলা হচ্ছিল। ঝামেলা সহ্য করতে না পেরে উর্মিলাদেবী আচমকাই বিষ খেয়ে নেয়। সাথে সাথে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
এদিকে ঘটনার খবর পৌঁছোয় পুলিশের কাছে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে উত্তেজিত প্রতিবেশিদের হাত থেকে অভিযুক্ত ছেলে বৌমাকে উদ্ধার করে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

Post Views: 2,868
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN