+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “বাংলা থেকেই আমার ফিল্মি কেরিয়ার শুরু”-অন্ডালে প্রচারে শত্রুঘ্ন সিনহার

Ad Image
Ad Image

“বাংলা থেকেই আমার ফিল্মি কেরিয়ার শুরু”-অন্ডালে প্রচারে শত্রুঘ্ন সিনহার

admin March 22, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২২ মার্চঃ

মঙ্গলবার বিকেলে অন্ডালের দীঘনালায় আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে হয় তৃণমূলের প্রকাশ্য কর্মীসভা । প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, দলের জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়, অন্ডালের ব্লক সভাপতি কালবরণ মন্ডল সহ অন্যরা । বক্তৃতার শুরুতেই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন মমতা দিদির নির্দেশ আর বাংলার মানুষের ডাকে আমি আসানসোল উপ নির্বাচনে লড়তে নেমেছি । দিদি যখন বলল তোমাকে ভোটে লড়তে হবে আমি না করতে পারিনি । কারণ দিদি এই মুহূর্তে দেশের শুধু জনপ্রিয় নেত্রী নন, তিনি আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী ও । তিনি বলেন গত বিধানসভা ভোটে দিদিকে হারাতে বিজেপি মানি পাওয়ার, মাসল পাওয়ার, এজেন্সি পাওয়ার সব পাওয়ার ব্যবহার করেছিল । কিন্তু দিদি সব পাওয়ারকে নিষ্ক্রিয় করে দিয়ে বিজেপিকে হারিয়ে দিয়েছে ।

বহিরাগত প্রসঙ্গে শত্রুঘন সিনহা জানান বিরোধীরা আমাকে বহিরাগত বলছে । তারা জানে না এই বাংলার সঙ্গে আমার আত্মার যোগ রয়েছে । আমার ফিল্মি কেরিয়ার শুরু হয় এই বাংলা থেকেই । মৃনাল সেন আমাকে সিনেমার জন্য নির্বাচিত করেন । সিনেমায় কিভাবে অভিনয় করতে হয় তা আমাকে শিখিয়েছেন ঋত্বিক ঘটক । তখন থেকেই বাংলার কাছে আমি ঋণী । বাংলা, বাঙালি, বাংলা ভাষা, বাংলার খাবার সব কিছুর প্রতি আমার দুর্বলতা বরাবরের । তিনি বলেন আমি বহিরাগত নয় বহিরাগত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কারণ তিনি গুজরাটের বাসিন্দা হয়েও ভোটের লড়েন উত্তর প্রদেশ থেকে । বলেন এখান থেকে আমি রেকর্ড ভোটে জিতবো । সংসদে গিয়ে বাংলা আর আসানসোলের মানুষের জন্য কাজ করবো ।

Post Views: 1,058
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN