+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বীরভূম থেকে পঃ বর্ধমানে আসার সীমান্তে জারি করা হল চূড়ান্ত সতর্কতা

Ad Image
Ad Image

বীরভূম থেকে পঃ বর্ধমানে আসার সীমান্তে জারি করা হল চূড়ান্ত সতর্কতা

admin May 1, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১মেঃ
এবার আর বোধহয় গ্রিন জোনে থাকতে পারল না বীরভুম জেলা। প্রশাসন সুত্রে জানা গেছে, ইতিমধ্যে ওই জেলায় ৫জন বাসিন্দার মধ্যে করোনা সংক্রমনের উপসর্গ দেখা গেছে। এই খবর চাউড় হতেই বীরভূম থেকে পান্ডবেশ্বর হয়ে পশ্চিম বর্ধমান জেলায় ঢোকার সীমান্তে নজরদারি আরো কড়াকড়ি করা হল পান্ডবেশ্বর থানার পক্ষ থেকে। পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সীমান্তে অজয় ব্রিজেরর উপর ব্যাপক তল্লাশী চালাচ্ছে পান্ডবেশ্বর থানার পুলিশ। অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি ছাড়া অন্যান্য ক্ষেত্রে নির্দিষ্ট অনুমতি থাকলেই তবেই সীমান্ত পেরিয়ে বীরভূম জেলায় কিংবা বীরভূম থেকে পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। প্রশাসন সুত্রে জানা গেছে, ওই পাঁচজন ব্যাক্তি ক্যান্সার রোগের চিকিৎসা করাতে জেলার বাইরে গেছিলেন। এরপরেই তাদের পরীক্ষা করলে করোনা পজিটিভ ধরা পড়ে। পুলিশ সুত্রে খবর বীরভূম জেলার করোনার প্রভাব যাতে পশ্চিম বর্ধমান জেলার উপর না পরে তার জন্য বীরভূম জেলা ও পশ্চিম বর্ধমান জেলার সীমান্তে অজয় ব্রিজের উপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। পান্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে নিজেই গোটা বিষয়টির তদারকি করছেন।
এদিকে, অরেঞ্জ জোন হিসেবে পশ্চিম বর্ধমান জেলাকে চিহ্নিত করা হয়েছিল। তারপর থেকেই অরেঞ্জ থেকে গ্রিন জোনে যাওয়ার লক্ষ্যে তৎপর হয়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। সেই লক্ষ্যে বলতে গেলে প্রায় এক ধাপ এগিয়েও গেছে এই জেলা। গতকালই অর্থাৎ বৃহস্পতিবার মলানদিঘির করোনা বিশিষ্ট হাসপাতালে যে শেষ যে তিনজন রোগী চিকিৎসাধীন ছিলেন তাদের সম্পূর্ন সুস্থ বলে ঘোষণা করা হয়ে। তাঁরা ফিরে যান নিজেদের বাড়ি। প্রশাসন সুত্রে জানা গেছে, এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় কোনো করোনায় আক্রান্ত রোগী নেই। ফলে আশা করাই যাচ্ছে খুব তাড়াতাড়ি এই জেলা গ্রিন জোনে ঢুকতে চলেছে। আর তা নিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলার সীমান্তগুলিতেও নজরদারি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে, যাতে ভিন রাজ্য কিংবা ভিন জেলা থেকে অযাচিতভাবে এই জেলায় কেউ ঢুকে বিপদ বাড়িয়ে না দেয়।

Post Views: 4,704
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN