+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “বর্তমানে দেশে জিনিপত্রের দাম নিয়ন্ত্রণেই আছে”- উখরায় দিলীপ ঘোষ

Ad Image
Ad Image

“বর্তমানে দেশে জিনিপত্রের দাম নিয়ন্ত্রণেই আছে”- উখরায় দিলীপ ঘোষ

admin April 9, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯ এপ্রিলঃ

শনিবার উখরায় প্রার্থী কে সাথে নিয়ে ভোট প্রচার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রচার শুরুর আগে তিনি সন্ন্যাসীকালী তলায় পুজো দিলেন।
১২-ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার । নিজ নিজ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারে সামিল হচ্ছেন দলের হেভিওয়েট নেতা ও তারকারা। শনিবার উখরায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এর সমর্থনে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পল সহ অন্যরা । এদিন প্রচার শুরুর আগে মিত্রা পল ও দীলিপবাবু উখরা পুরাতন সন্ন্যাসীকালী তলায় পুজো দেন। পুজো শেষে সেখান থেকেই শুরু হয় রোড শো। পুরাতন হাটতলা, স্কুল মোড় হয়ে বাজপাই মোড়ে শেষ হয় রোড শো।

এদিন দিলীপ বাবু বললেন তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে । প্রচারে বাধা দিচ্ছে। ভয় দেখাচ্ছে ভোটারদের। আমরা এর বিরুদ্ধে লড়ছি। ভোটারদের কাছে যাচ্ছি। ফলাফল সম্পর্কে তিনি বলেন ভোট গণনার পরেই উত্তর পাবেন এর।

মধ্যপ্রদেশে সাংবাদিক নিগ্রহ প্রসঙ্গে তিনি বলেন আমরা সাংবাদিকদের উপর এই ঘটনার সমর্থন করি না। পশ্চিমবাংলাতেও সাংবাদিকদের উপর আক্রমণ হয় ক্যামেরা ভাঙ্গা হয়। তারাই আবার মধ্যপ্রদেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে।

মূল্য বৃদ্ধি প্রসঙ্গে দীলিপবাবু বলেন দেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেই আছে। শ্রীলংকা, পাকিস্তানে জিনিসপত্রের দাম অনেক বেশি। এদিন উখরায় ভোট প্রচারের পাশাপাশি দীলিপবাবু দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকাতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন ।

Post Views: 782
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN