+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   প্রচার শেষে পান্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে গুলি

Ad Image
Ad Image

প্রচার শেষে পান্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে গুলি

admin April 10, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১০ এপ্রিলঃ

বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি। রবিবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি এলাকায়।
আগামী ১২এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। আজ বিকেল পাঁচটায় শেষ হয়েছে প্রচার পর্ব। ভোটের দুদিন আগে এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার রাত্রি সাড়ে সাতটায় ঘটনাটি ঘটে কুমারডিহি এলাকায়। বিজেপির মিডিয়া সেলের জেলা কনভেনার জিতেন চ্যাটার্জী জানান প্রচার শেষ হওয়ার পর পান্ডবেশ্বরে দলীয় কর্মীদের সাথে ভোট সংক্রান্ত আলোচনা করছিলেন। সেখান থেকে নিজের চারচাকা গাড়ি করে ফেরার সময় কুমারডিহি এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। একটা গুলি লাগে গাড়ির ডান দিকের সামনের কাঁচে। দুষ্কৃতীরা মোট তিন রাউন্ড গুলি চালিয়েছিল বলে অভিযোগ জিতেন বাবুর। ঘটনার পরই তিনি অভিযোগ দায়ের করতে উখড়া ফাঁড়িতে পৌঁছান। কিন্তু ঘটনাটি যেখানে ঘটে সেই এলাকাটি পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত। তাই সেখানে অভিযোগ দায়ের করতে হবে বলে জানায় উখরা ফাঁড়ির পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটালো সেই বিষয়ে প্রশ্ন করায় জিতেন বাবু বলেন তিনি বিজেপি দলের সাথে যুক্ত। সামনের মঙ্গলবার ভোট। তাই এই কাজ প্রতিপক্ষ রাজনৈতিক দলের বলে তিনি মনে করছেন।

Post Views: 1,125
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN