+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “বন্দে ভারত” এক্সপ্রেসের চাকা তৈরীর কাজ শুরু হল ডিএসপিতে

Ad Image
Ad Image

“বন্দে ভারত” এক্সপ্রেসের চাকা তৈরীর কাজ শুরু হল ডিএসপিতে

admin May 17, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭মেঃ

ভারতীয় রেলে উচ্চগতি সম্পন্ন রেলগুলির মধ্যে পড়ে শতাব্দী ও জনশতাব্দী এক্সপ্রস। এবার এই দুটি ট্রেনকে সরিয়ে নিয়ে তার থেকেও বেশি গতি সম্পন্ন রেল হিসেবে জায়গা করে নিতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসের চাকা তৈরির বরাত দেওয়া হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানাকে। আজ এই কারখানার হুইল এন্ড এক্সেল বিভাগে প্রথম চাকা তৈরির কাজ শুরু হল(forge and roll), যা ঘিরে শ্রমিক মহলে বেশ খুশি ও উত্তেজনা ছড়ায়।

প্রসঙ্গতঃ দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত ট্রেন নিয়ে দুর্দান্ত পরিকল্পনা করেছে ভারতীয় রেল। প্রাথমিক ভাবে পরিকল্পনা রয়েছে, ২৭টি রুটে শতাব্দী এবং জনশতাব্দী ট্রেনকে সরিয়ে তার জায়গায় চালানো হবে এই ট্রেনটিকে। সূত্রের খবর, এই ২৭টি রুটের মধ্যে রয়েছে হাওড়া-ভুবনেশ্বর, দিল্লি-লখনউ ও দিল্লি-অমৃতসর রুটও। এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ প্রতি বছর ওড়িশা যায়। সেক্ষেত্রে বিশেষ ট্রেন বলতে শতাব্দী এক্সপ্রেসের উপর নির্ভর করতে হতো যাত্রীদের। কিন্তু এবার সেই জায়গা নিতে পারে বন্দে ভারত। সূত্রের খবর হাওড়া-ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি-ভোপাল এবং দিল্লি-চণ্ডীগড়ের মধ্যে চলা শতাব্দী এক্সপ্রেসগুলিকেও বদলে ফেলা হতে পারে বন্দে ভারত দিয়ে।

উল্লেখ্য, ভারতে বন্দে ভারত ট্রেনটি ট্রেন ১৮ নামেও পরিচিত। এটি একটি আধা উচ্চগতির ট্রেন। ট্রেনটি সর্বাধিক গতি ২০০ কিমি প্রতি ঘণ্টা হলেও, ভারতে এত উচ্চগতির ট্রেন চলার মতো লাইনের অভাব রয়েছে। তাই এই ট্রেনটি ১৩০ কিমি গতিতে ছোটে। সম্প্রতি, ২০২২ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, আগামী তিন বছরে আরও ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হবে।

Post Views: 4,903
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN