+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার বেসরকারী হাসপাতালের কর্মী

Ad Image
Ad Image

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার বেসরকারী হাসপাতালের কর্মী

admin May 19, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ মেঃ

নিজেরই মহিলা সহকর্মীকে তারই বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি দুর্গাপুরের বি-জোন এলাকার। পুলিশ ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা গিয়েছে দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারী হাসপাতালের লন্ড্রি বিভাগে কর্মরত বছর পঁইয়তাল্লিশের ওই মহিলা। ওই একই বিভাগেই কাজ করেন অভিযুক্ত দীনকর কুমার, যার আদি বাড়ি বিহারে। কর্মসুত্রে অভিযুক্ত ব্যাক্তি হাসপাতালের আবাসনেই থাকেন। এপ্রিল মাসের ১৬ তারিখে রাত ৭টা নাগাদ ওই মহিলার বাড়ি যান অভিযুক্ত ব্যাক্তি। সেই সময় বাড়িতে মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি দিন করেক পরে ওই মহিলা তাঁর স্বামীকে জানালে মহিলার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান বিষয়টি। কিন্তু হাসপাতালের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠছে। এরপর বাই পোস্ট বিষয়টি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় মহিলার তরফে। চলতি মাসের ৩ তারিখে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত দীনকর কুমারকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার  দুদিনের নিজস্ব হেফাজতের আবেদনে আদালতে পেশ করলে আদালত তা মঞ্জুর করে। অপরদিকে হাসপাতালের তরফে পরমহংস মিশ্র জানান পুরো ঘটনা মিথ্যে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা দেখছে।

Post Views: 3,297
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN