+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Ad Image
Ad Image

অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

admin June 1, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১জুনঃ

অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় জনসভা শেষ করে সাড়ে এগারোটা নাগাদ বিশেষ হেলিকপ্টারে করে অন্ডাল বিমানবন্দরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা ২২ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। সেখানে প্রয়াত সঙ্গীতশিল্পী কে.কে-কে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি। সেই জন্য এদিন বাঁকুড়ায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট করে তিনি কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন। বিমানবন্দরের বাইরে কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা চলছে। কাজ সম্পন্ন হলে এলাকার অর্থনীতি-র বিকাশ ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। নতুন সরকারের আমলে বিমানবন্দরটিতে নতুন করে কোনো লগ্নি হয়নি বলে বিরোধীদের অভিযোগ। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওদের কোন কাজ নেই, দিনরাত ওদের মশায় কামড়ায়। তাই সরকারের বিরুদ্ধে উল্টোপাল্টা বকে।

Post Views: 911
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN