+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অনুব্রতর দেহরক্ষীর গ্রেফতারি নিয়ে সিবিআইকে ভর্ৎসনা আদালতের

Ad Image
Ad Image

অনুব্রতর দেহরক্ষীর গ্রেফতারি নিয়ে সিবিআইকে ভর্ৎসনা আদালতের

admin June 11, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১১জুনঃ

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতারি নিয়ে সিবিআইকে ভর্ৎসনা করল আদালত। শুক্রবার সায়গলকে আসানসোলের বিশেষ আদালতে পেশ করে সিবিআই। সওয়াল জবাবের মাঝেই সিবিআইয়ের কাছে আদালত জানতে চায় কোন অভিযোগে অনুব্রত মন্ডলের দেহরক্ষীকে গ্রেফতার করা হয়েছে, আর গ্রেফতারির আগে সেটা তাঁকে কেন জানানো হয়নি? আদালত জানিয়েছে সায়গলকে এ বিষয়ে অন্ধকারে রেখে তাঁর মৌলিক অধিকার খর্ব করা হয়েছে৷ যদিও শেষ পর্যন্ত্য সায়গলকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার গরু পাচার মামলায় প্রায় পাঁচ ঘন্টা জেরা করা হয় অনুব্রতর দেহরক্ষীকে আর তারপরেই সায়গলকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার আসানসোলের বিশেষ আদালতে ওঠে মামলাটি। সেখানেই বিচারক সিবিআইয়ের আইনজীবিকে প্রশ্ন করেন সায়গল হোসেনের মেমোতে তাঁর গ্রেফতারির সব ধারা কেন উল্লেখ করা নেই?
এ বিষয়ে সায়গলের আইনজীবি অনির্বাণ গুহঠাকুরতা বলেন, গ্রেফতারি মেমোতে গ্রেফতারি উল্লেখ না করেই ভারতীয় দন্ডবিধির ৪১/এ ও ১৩/১ ধারায় অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে সিবিআইয়ের ভুল এর কথা উল্লেখ করে সায়গলের জামিনের আবেদনও করেন আইনজীবি। এরপরেই সিবিআইকে ভর্ৎসনা করে আদালতে।

Post Views: 780
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN