+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাঁকসায় নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ বিজেপির জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে

Ad Image
Ad Image

কাঁকসায় নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ বিজেপির জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে

admin May 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫মেঃ

নিজের দলেরই এক কর্মীর নাবালিকা মেয়েকে ব্ল্যাকমেইল করে বহুদিন ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপোর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন নির্যাতিতার বাবা।

কাঁকসার বাসিন্দা তথা নির্যাতিতার বাবা যিনি নিজেও এলাকায় একজন বিজেপি কর্মী বলে পরিচিত। তাঁর অভিযোগ, বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোরুইয়ের ভাইপো তথা বিজেপি কর্মী সহদেব ঘোড়ুই তার বাড়িতে নিত্য যাতায়াত করত। সেই সুত্রে তাঁর মেয়ের সাথে সহদেব ঘোড়ুইয়ের পরিচয়। অভিযোগ একদিন সহদেব ঘোড়ুই তাঁর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করে সেই ছবি মোবাইলে রেকর্ডিং করে নেয়। এরপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে পরবর্তীকালে একাধিকবার ধর্ষণ করা হয় তাঁর মেয়েকে বলে অভিযোগ। পরে তাঁর মেয়ে বাড়িতে সবাইকে জানালে ওই নাবালিকার বাবা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই নারকীয় ঘটনার জন্য সহদেব ঘোড়ুইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই নাবালিকার বাবা।

নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগ যে, সহদেব ঘোড়ুই তাকে ধর্ষণ করে সেই ছবি মোবাইলে রেকর্ডিং করে তা নিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে একাধিকবার শারীরিক নির্যাতন করে। সাথে তাঁকে প্রাননাশেরও হুমকি দেয় বলে অভিযোগ।

অপরদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি তথা অভিযুক্তের কাকা লক্ষ্মণ ঘোড়ুই বলেন যে, “আমি বিষয়টি শুনেছি। তবে এটি সত্যি না মিথ্যে তা আমার জানা নেই। তবে যেহেতু আমাদের দলের কর্মী এই অভিযোগ এনেছে তখন আমি অবশ্যই তাঁর সাথে কথা বলে সত্যিটা জানার চেষ্টা করব।”

পাশাপাশি কাঁকসা ব্লকের তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন যে, “বিজেপি দলটি যে সমাজবিরোধীতে ভরে গেছে এই ঘটনা তারই প্রমান। বিজেপি দলটি ভয়ঙ্কর দল। চোর, গুন্ডা, বদমাশে ভরে গেছে, অথচ তাঁরা অন্যের সমালোচনা করে। এটি নিন্দনীয় ঘটনা। আমরা চাই অভিযুক্তের চরম শাস্তি হোক”

Post Views: 13,824
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN