অম্বুজায় বিউটিপার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেফতার ৪ যুবতী সহ ৪ যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২ জুলাইঃ
বিউটিপার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল দেহব্যবসা। গোপন সুত্রে খবর পেয়ে সেই বিউটি পার্লারে হানা দিয়ে পুলিশ ৪ মহিলা সহ ২ পুরুষকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের বেঙ্গল অম্বুজায় “উপহার” নামে একটি বিউটিপার্লারে নিয়মিত দেহব্যবসা চালানো হচ্ছিল।৷ যার হাত ধরে মূলতঃ এই ব্যবসা চালানো হচ্ছিল সেই ‘তপন’ নামে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ ছিল ভিনরাজ্য থেকে মেয়েদের এনে দুর্গাপুরের বিভিন্ন হোটেলে রেখে দেহব্যবসা করানোর। গোপনসুত্রে খবর পেয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুলিশ বেঙ্গল অম্বুজার ওই বিউটিপার্লারে অভিযান চালায়। সেই অভিযানে পার্লারটিতে সেই মুহূর্তে ৪ মহিলা ও ৪ পুরুষ ধরা পড়ে। ধৃতরা হল লালু হোসেন শাহ ওরফে তপন, অক্ষয় ক্ষেত্রপাল, অভিনাশ ঝা ও রাজেন পাল। ওই ৪ জনের মধ্যেই একজন হল মূলচক্রী ‘তপন’ বলে জানা গিয়েছে।
পুলিশ সুত্রে এও জানা গিয়েছে, ওই বিউটিপার্লারে পুলিশের আচমকা অভিযানে বেশ কিছু আপত্তিকর গোপন নথিপত্র মিলেছে। কে বা কারা মাসিক মোটা টাকার বিনিময়ে ওই পার্লার ও তপনকে দেহব্যবসা চালাতে সাহায্য করছিল যার হিসেবও ওই নথি থেকে পাওয়া গেছে। সুত্র মারফত এও জানা গিয়েছে, পুলিশ ওই নথি খতিয়ে দেখে পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে।



