+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবৈধ কয়লা পাচার কান্ডে এবার গ্রেফতার দুর্গাপুরের ব্যবসায়ী

Ad Image
Ad Image

অবৈধ কয়লা পাচার কান্ডে এবার গ্রেফতার দুর্গাপুরের ব্যবসায়ী

admin July 24, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ জুলাইঃ

এবার কয়লা-কান্ডে গ্রেফতার হলেন দুর্গাপুরের ব্যবসায়ী যোগিন্দর ওরফে মনু সাহা। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরের গোয়েন্দা দফতর।

সুত্র মারফত জানা গিয়েছে, দুর্গাপুরের একটি বেসরকারী কলেজের মালিক মনু সাহার বিরুদ্ধে অবৈধ ভাবে কয়লা পাচারের অভিযোগ রয়েছে। ওই ব্যবসায়ীকে সিটিসেন্টার থেকে শুক্রবার গ্রেফতার করে শনিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ২৭ জুন প্রায় ৫০ টন কয়লা বোঝাই দুটি ডাম্পারকে আসানসোলের কালীপাহাড়ি থেকে পিছু নেয় সিআইএসএফ। রানীগঞ্জে এসে সে দুটিকে ধরে ফেলে। এরপর দেখা যায় ডাম্পারে অবৈধ কয়লা বোঝাই রয়েছে। শুধু তাই নয় তদন্তে উঠে আসে ডাম্পার দুটির নম্বর প্লেটও ভুয়ো। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই অবৈধ কয়লা পাচারের মূলচক্রি এই মনু সাহা। পুলিশী জেরায় ধৃত স্বীকারও করেছে গত কয়েক মাস ধরে তাদের একটি সিন্ডিকেট এই কারবার চালাচ্ছে আর তাতে নিয়মিত ভুয়ো নম্বর প্লেট পাল্টে পাল্টে বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের বিভিন্ন কারখানায় কয়লা পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবতঃ ঝাড়খন্ডের বিভিন্ন খনি থেকে এই কয়লা রাজ্যে আনা হচ্ছে।
উল্লেখ্য, দুর্গাপুরের সিটিসেন্টারের বাসিন্দা যোগিন্দর ওরফে মনু সাহা এক সময় ইস্পাত নগরীর এ-জোনের আকবর রোডে বসবাস করতেন। প্রথম জীবনে এই ব্যাক্তি দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকাদারি ব্যবসা করতেন। পাশাপাশি কারখানায় একটি ক্যান্টিনও চালাতেন তিনি। এরই মধ্যে তিনি পরিবহন ব্যবসার সাথে যুক্ত হন। এই জেলায় তিনিই সম্ভবতঃ প্রথম ভলভো বাস চালু করেছিলেন। এই ব্যবসা থেকেই ফুলে ফেপে উঠেছিলেন এই মনু সাহা।

Post Views: 5,041
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN