+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “ভাঙচুর,দ্বন্দ্ব একদমই সমর্থনযোগ্য নয়”- তাপস বন্দোপাধ্যায়

Ad Image
Ad Image

“ভাঙচুর,দ্বন্দ্ব একদমই সমর্থনযোগ্য নয়”- তাপস বন্দোপাধ্যায়

admin September 10, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১০ সেপ্টেম্বরঃ

শুক্রবার কাজোরা গ্রামে দলীয় সম্বর্ধনা সভা ঘিরে সংঘর্ষে জড়িয়ে ছিল তৃণমূলের দুপক্ষ। ভাঙচুর হয়েছিল দলীয় কার্যালয়ে। শনিবার কাজোরায় এসে এই ঘটনার সমালোচনা করলেন দলের রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ।
শুক্রবার সন্ধ্যায় কাজোরা গ্রামে তৃণমূলের একটি গোষ্ঠী সম্বর্ধনা সভার আয়োজন করেছিল ।‌ সভাতে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল অন্ডাল ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি কালোবরন মন্ডলকে । কিন্তু তৃণমূলের গোষ্ঠীদন্ধের কারণে সম্বর্ধনা সভাটি বানচাল হয়ে যায় । দলীয় সুত্রে জানা যায় ওই সম্বর্ধনা সভায় আমন্ত্রণ জানানো হয়নি অন্ডাল ব্লকের নবনির্বাচিত সহ-সভাপতি মলয় চক্রবর্তীকে । আমন্ত্রণ না জানানো নিয়ে মলয়বাবু ও ব্লক সভাপতি কালোবরন বাবুর অনুগামীদের মধ্যে বচসা ও পরে মারপিট বেঁধে যায় । ভেস্তে যাই সম্বর্ধনা সভা । অভিযোগ এরপর কালোবরণ বাবুর অনুগামীরা মলয় চক্রবর্তীর অনুগামীদের কার্যালয়ে ভাঙচুর চালায় । দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা অস্বীকার করা হয় কালোবরণ বাবুর অনুগামীদের তরফ থেকে । পরে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শনিবার ও ঘটনার জেরে উত্তেজনা ছিল কাজোরা এলাকায় । এদিন সন্ধ্যেবেলায় ভাঙচুর হওয়া মলয় অনুগামীদের দলীয় কার্যালয়ে আসেন এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । দ্বন্দ্ব, ভাঙচুর এর ঘটনার সমালোচনা করার পাশাপাশি তিনি বলেন এই ধরনের ঘটনা কখনোই বাঞ্চনীয় নয় । দলেরই কিছু অতি উৎসাহী কর্মী এই ঘটনা ঘটিয়েছে । বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে । তারা বিষয়টির নিষ্পত্তি করবে বলে তাপস বাবু জানান । পাশাপাশি তিনি বলেন যারা ভাঙচুর করেছে তারাও দলীয় কর্মী । ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও সাম্প্রতিককালের আসানসোল লোকসভা উপনির্বাচনে সবাই এক সাথে কাজ করেছে । দলের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে । সবাইকে বুঝতে হবে এই ধরনের ঘটনা ঘটলে দল ও দলীয় নেতৃত্বকে অস্বস্তির মধ্যে পড়তে হয় । তাই এই ধরনের ঘটনা সবাইকে এড়িয়ে চলার পরামর্শ দেন তাপস বাবু।

Post Views: 1,042
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN