+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বহুতল আবাসন থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

Ad Image
Ad Image

দুর্গাপুরে বহুতল আবাসন থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

admin May 31, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩১মেঃ

বহুতল আবাসন থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে বিধাননগর ফাঁড়ির অন্তর্গত শঙ্করপুরে। মৃতার নাম সাস্মিতা ত্রিপাঠি(২৬)। এই মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে এলাকাবাসীদের মধ্যে।

জানা গেছে, ওই এলাকার রামকৃষ্ণ সরণীর ‘সৃষ্টি রেসিডেন্সি’র ৪বি নং ঘরে মাস আটেক ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেছিলেন ওই গৃহবধূ ও তাঁর স্বামী। ওই দম্পতির একটি কন্যা সন্তানও রয়েছে। প্রতিবেশী সুত্রে জানা গেছে, গৃহবধূ উরিষ্যার কটকের বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা অমিত কেশ জানান যে, আজ অর্থাৎ রবিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাজার করতে জান। ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছেন।

খবর দেওয়া হয় পুলিশে। বিধাননগর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

অপরদিকে ওই এলাকারই আরেক বাসিন্দা দেবজিৎ ব্যানার্জী জানান, ওই গৃহবধূর স্বামী সকালে বাজারে গেলে গৃহবধু একাই ঘরে ছিলেন। গৃহবধুর স্বামী ঘরে ফিরলে ঘরের মূল দরজা খোলাই পান। গৃহবধূর মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে বলে সন্দেহ প্রকাশ করছেন এলাকাবাসীরা। তবে এটি আত্মহত্যা নাকি খুন নাকি তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Post Views: 8,948
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN