+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ওভারলোডিং গাড়ি চলাচলের প্রতিবাদে বিক্ষোভ বিধায়িকার, পুলিশের সাথে বচসা

Ad Image
Ad Image

ওভারলোডিং গাড়ি চলাচলের প্রতিবাদে বিক্ষোভ বিধায়িকার, পুলিশের সাথে বচসা

admin November 4, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৪ নভেম্বরঃ

ওভারলোডিং যানবাহন চলছে, আর যার দরুন যত্রতত্র দুর্ঘটনা ও প্রাণহানির মত ঘটনা ঘটছে। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে আসানসোলের চিত্রা মোড় এলাকায় বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই বিক্ষোভ সমাবেশে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। কোন রকম বিশৃঙ্খলা এড়াতে হিরাপুর থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল চিত্রা মোড় এলাকায়। শুক্রবারের এই বিক্ষোভ সমাবেশে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় আসানসোলে যত্রতত্র ওভারলোডিং যানবাহন চলছে। কোথাও কোথাও বালি বোঝাই ট্রাকের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটার পাশাপাশি প্রাণহানির মত ঘটনাও ঘটছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ বলে জানা গেছে। এই কর্মসূচি চলতে চলতেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার কিছুটা অংশ জুড়ে অবরোধ শুরু করে। পুলিশ সেই মুহূর্তে তাদেরকে সরিয়ে রাস্তার পাশে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধায়িকা অগ্নিমিত্রা পল। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিন বিক্ষোভ শেষে অগ্নিমিত্রা পল বলেন বালি বোঝাই ওভারলোডিং ট্রাক জনবহুল রাস্তা দিয়ে যাওয়ার ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Post Views: 527
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN