+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, পুড়ে মৃত্যু একজনের, জখম ৩

Ad Image
Ad Image

দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, পুড়ে মৃত্যু একজনের, জখম ৩

admin November 20, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ নভেম্বরঃ

ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা আর দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হয়েছেন আরো তিনজন শ্রমিক। তাদের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, আজ বেলা ১০.৪৫ নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ২নং ব্লাস্ট ফার্নেসে কাজ করছিলেন কয়েকজন ঠিকাশ্রমিক। গলিত লোহা ২নং ব্লাস্ট ফার্নেস থেকে ল্যাডেলে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ল্যাডেলে গলিত লোহা ওভারলোডেড ছিল বলে অভিযোগ। ফলে লোহা ছলকে গ্যাস চেম্বারের পাইপলাইনে পড়ে পাইপলাইন ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পল্টু বাউড়ি নামে এক শ্রমিকের। বাকি প্রশান্ত ব্যানার্জি, প্রশান্ত গোপ ও গোপি রামের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্যঃ মৃত ও আহত শ্রমিকরা Parmanent Way Engineering (PWE) বিভাগে কর্মরত ছিলেন৷ Modern Technology নামের কোম্পানির অধীনে কাজ করছিলেন।

Post Views: 3,044
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN