+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিবাহিত সম্পর্কে টানাপোড়েন? দুর্গাপুরে আত্মঘাতী সিভিক পুলিশ

Ad Image
Ad Image

বিবাহিত সম্পর্কে টানাপোড়েন? দুর্গাপুরে আত্মঘাতী সিভিক পুলিশ

admin June 7, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুনঃ

এক সিভিক পুলিশের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইস্পাত নগরী দুর্গাপুরে। মৃতের নাম হেমন্ত কুমার রজক(২৫)। দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন হেমন্ত। আজ সকালে দুর্গাপুর মেন হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। বি-জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা ছিলেন হেমন্ত।

মৃতের ভাই প্রশান্ত কুমার রজক জানান যে, বছর দেড়েক আগে দেখাশুনা করে বিয়ে হয় হেমন্তর। কিন্তু বিয়ের পর থেকেই সে মনমরা হয়ে থাকত। পারিবারিক লন্ড্রির দোকান ছিল চন্ডিদাস বাজারে। বিয়ের পর থেকে সেই লন্ড্রির দোকানেই থাকতে শুরু করেন হেমন্ত। আজ আনুমানিক ভোর ৪টে নাগাদ দোকানে গিয়ে হেমন্তর বাবা দেখেন যে হেমন্তর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সাথে সাথে তিনি হেমন্তর অপর ভাই প্রশান্তকে ফোনে খবর দেন। এরপর তাঁকে তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করে নেওয়া হয় হেমন্তকে। সেখানেই কিছুক্ষণ পর হেমন্তর মৃত্যু হয়। পরিবারের প্রাথমিক অনুমান কোনো কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন হেমন্ত। বিবাহিত সম্পর্কে কোনো টানাপোড়েনের কারনে হেমন্ত আত্মঘাতী হয়েছেন নাকি এই মৃত্যুর পেছনে আরো কোনো কারন রয়েছে তা এখনই সঠিকভাবে জানা যায়নি। পুলিশ মৃত্যুর কারন জানতে তদন্ত শুরু করেছে। হেমন্তর মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হেমন্তর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

বিবাহিত সম্পর্কে টানাপোড়েন? দুর্গাপুরে আত্মঘাতী সিভিক পুলিশ

Post Views: 8,144
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN