+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ২৪ঘন্টার মধ্যে শিল্পাঞ্চল দুর্গাপুরে একই কারখানায় ফের শ্রমিকের মৃত্যু

Ad Image
Ad Image

২৪ঘন্টার মধ্যে শিল্পাঞ্চল দুর্গাপুরে একই কারখানায় ফের শ্রমিকের মৃত্যু

admin June 9, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুনঃ

২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই শিল্পাঞ্চল দুর্গাপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো শ্রমিকমহলে। ঘটনাটি ঘটেছে সগড়ভাঙ্গার কাছে একটি বেসরকারী কারখানার চার নং ইউনিটে। মৃত শ্রমিকের নাম সমীর ঘোষ(৪৩)। ঘটনার প্রতিবাদ জানান আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।

ওই কারখানারই আরেক শ্রমিক সেখ বান্টি জানান যে, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ওই বেসরকারী কারখানার ইউনিট-ফোরে এ শিফট চলার সময় ভোর ৬টা ৩০ নাগাদ কুলিং টাওয়ারে চেপে কাজ করছিলেন সমীর। আচমকাই তাতে শর্ট সার্কিট হয়ে তাতেই বিদ্যুৎপৃষ্ট হন সমীরে। তাঁরা উপর থেকে সমীরকে ঞ্চে নামিয়ে কারখানার অ্যাম্বুলেন্সে খবর দেন। অভিযোগ অ্যাম্বুলেন্স আসতেও দেরী করে। তাদের অভিযগ অত বড় কারখানায় যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এদিকে তারপর সমীরকে ই এস আই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।

ওই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। শ্রমিক নেতাকে পেয়েই ওই কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের অভাব অভিযোগের বিষয়গুলি তুলে ধরেন। বিশ্বনাথবাবু বলেন যে, সগড়ভাঙ্গার এই বেসরকারী কারখানা নিয়ে প্রায়সই নানা অভিযোগ আসে তাঁর কাছে। বছর খানেক আগেও ওই কারখানার এই ইউনিটেই জলে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু আজ পর্যন্ত্য কারখানা কর্তৃপক্ষ ওই মৃত শ্রমিকের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়নি বলে অভিযোগ। বিশ্বনাথবাবু হুঁশিয়ারি দেন যে, এই শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রেও যদি কর্তৃপক্ষ এরকম উদাসিন থাকে তাহলে বড় কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় আন্দোলনের পথে পা বাড়াবে।

এদিকে হাসপাতালে আসা কারখানার এক আধিকারিককে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে রাজী হননি।

প্রসঙ্গতঃ গতকাল বাঁশকোপা শিল্পতালুকে ওই একইবেসরকারী কারখানার তিন নং ইউনিটে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হয় ধর্মেন্দ্র যাদব নামে এক শ্রমিকের। সে ক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ।

Post Views: 7,013
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN