+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পান্ডবেশ্বরে করোনায় আক্রান্ত তিনজন সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

Ad Image
Ad Image

পান্ডবেশ্বরে করোনায় আক্রান্ত তিনজন সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

admin June 9, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৯জুনঃ

একদিকে যখন রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা, ঠিক সেই আবহে খনি অঞ্চলের তিনজন করোনায় আক্রান্ত রোগী সম্পূর্ন সুস্থ হয়ে ফিরে গেলেন নিজেদের পরিবারের কাছে। ফলে বর্তমানে পান্ডবেশ্বরে এখনও করোনা আবহের মাঝেই স্বস্তির সিঃশ্বাস ফেলছেন মানুষজন।

প্রসঙ্গতঃ গত বুধবার অন্ডালের পরাশকোল ডাঙ্গা পাড়া ও পাণ্ডবেশ্বর এর গোঁসাই পাড়ায় বাসিন্দা তিনজন করোনায় আক্রান্তের খবর পাওইয়া যায়। পড়াশকোলের বাসিন্দা আক্রান্ত যুবক মুম্বাইয়ের দাদর এলাকায় কাজের সূত্রে থাকতেন। গত ২৭ শে মে শ্রমিক স্পেশাল ট্রেনে করে তিনি বাড়ি ফেরেন। প্রশাসনের নির্দেশে তিনি বাড়িতে নিভৃতবাসে(হোম কয়েরেন্টাইন) ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তার লালা রস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় ফল পজেটিভ আসায় বুধবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে ওই যুবককে মলানদিঘির করোনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যদিকে পাণ্ডবেশ্বর এর গোঁসাই পাড়ার আক্রান্ত যুবক কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন। ২০ মে তিনি পাণ্ডবেশ্বরে ফিরে আসেন। তারও লালা রসের পরীক্ষায় পজেটিভ আসে। তাকেও বুধবার প্রশাসনের পক্ষ থেকে মলানদিঘির হাসপাতালে ভর্তি করা হয়। পাণ্ডবেশ্বর ডিভিসি পাড়ার মামারবাড়ি থেকে বছর পনেরোর এক কিশোরকেও  হাসপাতালে ভর্তি করা হয়। ঐ কিশোর মুম্বাইয়ে থাকত। কয়েকদিন আগে সে পান্ডেবেশ্বর ডিভিসি পাড়ায় মামার বাড়িতে এসেছে বলে প্রতিবেশিরা জানান। একই দিনে একাধীক আক্রান্তের সন্ধান মেলায় খনি এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। এলাকায় সংক্রমণ ও ভীতি যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও হয়েছিল। এরপর গত সাতদিন ধরে মলানদিঘির করোনা হাসপাতালে চিকিৎসা চলছি ওই তিন করোনা আক্রান্তের। অবশেষে সাতদিনের মধ্যেই চিকিৎসকদের প্রচেষ্টায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিশোর সহ তিনজন। তাদের ফুল দিয়ে স্বাগতও জানালেন এলাকাবাসীরা। স্বভাবতই এখন খুশীর হাওয়া খনি অঞ্চলে।

Post Views: 1,469
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN