+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিধাননগরে ড্রেন থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের মৃতদেহ

Ad Image
Ad Image

বিধাননগরে ড্রেন থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের মৃতদেহ

admin April 13, 2023

আমার কথা, দুর্গাপুর, ১২ এপ্রিলঃ

নিখোঁজ এক শিক্ষকের দেহ উদ্ধার হল ড্রেন থেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বিধাননগরের হাডকো মোড়ে। মৃত ব্যাক্তির নাম শুভাষিশ গাঙ্গুলি। ওই ব্যাক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার রোজের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন শুভাষিশবাবু। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় দুঃচিন্তায় পরে যান পরিবারের লোকজন। চারিদিকে খোঁজখবরও শুরু হয়। এরপর রাত ৯টা নাগাদ শুভাশিষবাবুকে মৃত অবস্থায় হা্ডকো মোড়ে একটি ড্রেনে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত ব্যাক্তির দেহে সেভাবে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবতঃ প্রাতঃভ্রমণের সময় মাথা ঘুরে ড্রেনে পড়ে যান ওই শিক্ষক। কারন দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। শুধুমাত্র কান দিয়ে রক্ত বেরিয়েছে।

প্রসঙ্গতঃ শুভাষিশবাবু বিধাননগরের শিল্পকাননের বাসিন্দা ছিলেন। কাঁকসা ব্লকের সিলামপুরে একটি স্কুলে শিক্ষকতা করতেন। রোজই তিনি প্রাতঃভ্রমণে বেরোতেন বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়

Post Views: 3,515
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN