+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মৌচাকে ঢিল মেরেছেন বিচারপতি: সুকান্ত

Ad Image
Ad Image

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মৌচাকে ঢিল মেরেছেন বিচারপতি: সুকান্ত

admin April 14, 2023

আমার কথা, অন্ডাল, ১৪ এপ্রিল:

রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় বিচারপতি মৌচাকে ঢিল মেরেছেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার অন্ডাল বিমানবন্দরে এই ভাষাতেই কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।
শুক্রবার বীরভূমের সিউড়ির জনসভায় যোগ দিতে দিল্লি থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতারা। দিল্লি থেকে বিমানে করে ১২.৪০মিনিটে অন্ডাল বিমানবন্দরে নামেন অমিত শাহ। বিমানবন্দরের ভিতরে তাকে স্বাগত জানাতে আসা দলীয় নেতাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১২:৫৫ মিনিট নাগাদ বিশেষ চপারে করে স্বরাষ্ট্রমন্ত্রী পাড়ি দেন বীরভূমের সিউরির উদ্দেশ্যে। বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের একাংশের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। সেই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসাটা স্বাভাবিক কারণ তিনি দুর্নীতিতে অভিযুক্ত। দুর্নীতির আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ তদন্তকারীদের কাছে আছে বলে মন্তব্য করেন সুকান্ত বাবু। পাশাপাশি জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় মৌচাকে ঢিল মেরেছেন। রাজ্যের মানুষ বিচারপতির সাথে আছে। তার ভয় পাওয়ার কোন কারণ নেই। বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন বিচারপতি প্রসঙ্গে কুনাল বাবুর মন্তব্য আদালত অবমাননার সমান। যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের জেল হওয়া উচিত।

Post Views: 556
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN