+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বে-আইনিভাবে দোকান চালানোর অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ওষুধ ব্যবসায়ী

Ad Image
Ad Image

বে-আইনিভাবে দোকান চালানোর অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ওষুধ ব্যবসায়ী

admin April 24, 2023

আমার কথা, দুর্গাপুর, ২৪ এপ্রিলঃ

বিনা লাইসেন্সে ওষুধের দোকান চালানোর অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ। দুর্গাপুরের বি-জোনের জে এম সেনগুপ্ত রোডে অবস্থিত ওই দোকানের মালিক জয়ব্রত দত্তকে এদিন গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় অবস্থিত ওষুধের দোকানটিতে(সন্ধ্যা মেডিক্যাল স্টোর) আজ সোমবার পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বিভাগ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ উদ্যোগে দুর্গাপুর থানার পুলিশকে সাথে নিয়ে ওই দোকানে হানা দেন আধিকারিকরা।

পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বিভাগের সিনিয়র ইনস্পেক্টর জয়দেব ভট্টাচার্য্য জানান ওষুধের ওই দোকানটির লাইসেন্স ছিল জয়ব্রতবাবুর মায়ের নামে। ২০২২ সালে ওনার মা মারা যান। তারপর থেকেই বিনা লাইসেন্সে দোকানটি চালাচ্ছিলেন জয়ব্রতবাবু। আইনত যা অপরাধ তাই আজ জয়ব্রতবাবুকে গ্রেফতার করা হল বলে জানান ওই আধিকারিক।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে জয়ব্রত দত্ত বলেন, আমি মা মারা যাওয়ার পরেই নাম পরিবর্তনের জন্য দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেছি, কিন্তু ডিএসপি কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়ে নিয়েছে। বিষয়টি তিনি অফিসারদের জানালেও তাঁরা তা মানতে চাননি বলেও জানান জয়ব্রতবাবু।

 

Post Views: 4,457
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN