+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুলিশ নিরপেক্ষ নয়, দলদাসে পরিণত হয়েছে তাই আক্রান্ত হচ্ছে: লকেট

Ad Image
Ad Image

পুলিশ নিরপেক্ষ নয়, দলদাসে পরিণত হয়েছে তাই আক্রান্ত হচ্ছে: লকেট

admin April 26, 2023

আমার কথা, লাউদোহা, ২৬ এপ্রিল:

নিরপেক্ষ নয় তাই বারবার জনরোষে আক্রান্ত হচ্ছে পুলিশ। বুধবার প্রতাপপুরে দলীয় বৈঠকে যোগ দিতে এসে একথা বললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা কর্মসূচি নিয়েও।

বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হল ঘরে দলের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে দলীয় রণকৌশল ও কর্মীদের ভূমিকা সংক্রান্ত বিষয় নিয়েই এদিন বৈঠকটি হয় বলে বিজেপি দলসূত্রে জানানো হয়। বৈঠক শেষে কর্মীদের সাথে আলাদাভাবে কথা বলেন সাংসদ।
সাংবাদিকদের একাংশের কাছে সাংসদ লকেট চট্টোপাধ্যায় কালিয়াগঞ্জ থানা আক্রান্ত প্রসঙ্গে বলেন সেখানকার ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ চেষ্টা করছে আসল ঘটনা ধামাচাপা দিয়ে দোষীদের আড়াল করার। পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মঙ্গলবার সেখানকার পুলিশ কর্মী ও থানা আক্রান্ত হওয়ার ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তবে ব্যক্তিগতভাবে আমি এই ঘটনা সমর্থন করি না বলে সাংসদ জানান। বলেন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। দলদাসে পরিণত হয়েছে পুলিশ, সেই কারণেই পুলিশ সম্পর্কে জনমানষে বিরূপ ধারণা তৈরি হয়েছে। তাই বিভিন্ন এলাকায় আক্রান্ত হচ্ছে পুলিশ। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অথচ সেই রাজ্যেই মহিলারা সবচেয়ে বেশি অবহেলিত অত্যাচার ও শোষণের শিকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর “সংযোগ যাত্রা” কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকাল যাত্রার প্রথম দিন কোচবিহারে তৃণমূল কর্মীদের মধ্যে ধুন্ধুমার সংঘর্ষ ঘটে। লকেট চট্টোপাধ্যায় বলেন এটা তো সবে ট্রেলার, পিকচার এখনো বাকি আছে।

Post Views: 434
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN