+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে দলীয় কর্মীর দোকানে ভাঙচুরের অভিযোগ ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে

Ad Image
Ad Image

দুর্গাপুরে দলীয় কর্মীর দোকানে ভাঙচুরের অভিযোগ ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে

admin May 5, 2023

আমার কথা, দুর্গাপুর, ৫ মে:

এবার তৃণমূল কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ খোদ দলের যুব শাখার ওয়ার্ড সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, এখানেই থেমে থাকেনি তারা, দোকান মালিক তৃণমূল কর্মী সঞ্জয় গড়াইয়ের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টাও করা হয়, মারধর করা হয় তার ছেলেকেও, আর পুরো ঘটনাটির নেতৃত্বে দলের যুব শাখার ওয়ার্ড সভাপতি প্রসেনজিত মহাদানি ওরফে বাপন মহাদানি ও তার দলবল জড়িত বলে অভিযোগ।

দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত করঙ্গপাড়া রোডের এই ঘটনায় এখন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমান জেলা সফরের আগে ব্যাপক বিড়ম্বনাতে পড়েছে রাজ্যের শাসক দল।

এইভাবে দুষ্কৃতীরা দলে ঢুকে সমাজবিরোধীদের ভূমিকা নিলে দুর্গাপুর নগর নিগম নির্বাচনের আগে দল ব্যাপক সংকটে পড়বে বলে দাবি তৃনমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সমীরন পালের।

যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুর্গাপুরের তিন নম্বর ব্লক সভাপতি ভীমসেন মন্ডলের। ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার বিকেলে, তৃণমূলের তিন নম্বর ব্লকের অধীন ৩০ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানির নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় সঞ্জয় গড়াই নামে তৃণমূল কর্মীর দোকানে গিয়ে কুড়ি টাকা দিয়ে কখনো তিরিশ টাকা, কখনো একশো টাকার জিনিস দাবি করতে থাকে বলে অভিযোগ। প্রতিবাদ করাতে আচমকাই ওই ওয়ার্ডের যুব সভাপতি প্রসেনজিত মহাদানি ওরফে বাপন মহাদানির নেতৃত্বে তার দলবল মদ্যপ অবস্থায় দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি দোকান মালিক সঞ্জয় গড়াইয়ের স্ত্রী ও তার ছেলেকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।

সমস্ত অভিযোগ অস্বীকার করলেও,সংবাদমাধ্যামের ক্যামেরার সামনে কোনোরকম প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি অভিযুক্ত প্রসেনজিৎ মহাদানি ওরফে বাপন মহাদানি। শাসক দলের নেতৃত্বের এমন দাদাগিরিতে সুর চড়িয়েছে বিরোধীরা।

বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিত দত্ত বলেন, কাটমানির ভাগাভাগির লড়াইয়ে এই কর্মকান্ড। এ লজ্জা তৃণমূলের।
সুর সপ্তমে তুলে জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকারের জানান, এটাই তৃণমূলের নব জোয়ার।

সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমান জেলা সফরের আগে তৃণমূল এক যুব নেতার এমন দাদাগিরিতে বেশ বিড়ম্বনাতে শাসক শিবির।

Post Views: 587
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN